admin
১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৯:৫৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সচিবালয়ে প্রথম কর্মদিবসে প্রধান মন্ত্রী তারেক রহমান

প্রধান মন্ত্রী তারেক রহমান

 

 

 

সচিবালয়ে প্রথম কর্মদিবসে প্রধান মন্ত্রী তারেক রহমান

সচিবালয়ে প্রথম কর্মদিবসে প্রধান মন্ত্রী তারেক রহমান।
দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম কর্মদিবসে সচিবালয়ে অফিস করছেন তারেক রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) শপথ গ্রহণের পর আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) তিনি আনুষ্ঠানিকভাবে সচিবালয়ে কার্যক্রম শুরু করেন।

 

 

নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের আগেই সচিবালয়ে তার দাপ্তরিক কার্যালয় প্রস্তুত করা হয়। মন্ত্রিপরিষদ বিভাগের দ্বিতীয় তলায় ২০১ নম্বর কক্ষ তার দাপ্তরিক অফিস হিসেবে নির্ধারণ করা হয়েছে। পাশের ২০০ নম্বর কক্ষটি সভাকক্ষ হিসেবে ব্যবহৃত হবে। এ ছাড়া প্রয়োজনীয় আসবাব, নিরাপত্তা ও আনুষঙ্গিক প্রসাধন সামগ্রীর ব্যবস্থাও সম্পন্ন করা হয়েছে।

 

 

 

প্রথম কর্মদিবসের শুরুতে সকাল ১০টায় জাতীয় স্মৃতিসৌধ-এ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখান থেকে ফিরে দুপুর সাড়ে ১২টার দিকে তিনি সচিবালয়ে প্রবেশ করেন।

পড়ুন>> ঝালকাঠিতে ছাত্রদলের কর্মীকে মারধরের অভিযোগে বিএনপি নেতা কারাগারে

 

দুপুর ১টায় মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় অংশ নেন তিনি। দুপুরের খাবার শেষে বিকেল ৩টায় অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার বিশেষ বৈঠক। বিকেল ৪টায় সচিবদের সঙ্গে পৃথক মতবিনিময় সভা করেন প্রধানমন্ত্রী।

 

 

এ উপলক্ষে সচিবালয়ে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

 

 

নির্বাচনের গেজেট প্রকাশের পর থেকেই মন্ত্রিপরিষদ বিভাগে প্রশাসনিক তৎপরতা বেড়েছে। কর্মকর্তারা জানান, নতুন ভবনের ছয়টি লিফটই একযোগে ব্যস্ত ছিল। হাতে হাতে ফাইল নিয়ে এক ফ্লোর থেকে আরেক ফ্লোরে ছুটোছুটি করতে দেখা যায় কর্মকর্তাদের।

পড়ুন>>কলকাতায় আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

 

প্রসঙ্গত, রেওয়াজ ভেঙে এবার খোলা আকাশের নিচে জাতীয় সংসদ ভবন-এর দক্ষিণ প্লাজায় মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ওই অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিল মন্ত্রিপরিষদ বিভাগ।

 

 

গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর মঙ্গলবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন-এর কাছ থেকে শপথ গ্রহণ করেন নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা।

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রিকসের বিবর্তন ও বর্তমান চ্যালেঞ্জ: ঐকমত্যে পৌঁছানোই এখন বড় বাধা

পাকিস্তানের বেলুচিস্তানে প্রাণ হারানো সীতাকুণ্ডের রমজান আলীর মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি নিজ গ্রামে দাফন

বিএনপি ও এর অঙ্গ সংগঠনের প্রত্যেকেই বর্তমান সরকারের অংশ: রুহুল কবির রিজভী

পিরোজপুরে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি: হাসপাতালে চিকিৎসাধীন ৯৩ রোগী

পাবনায় আব্দুল বারেক মৃত্যুর ঘটনা মামলার পলাতক দম্পতি আটক

বাব এল-মান্দেব প্রণালির নিয়ন্ত্রণ নিল হুতিরা, ট্রাম্পের কাছে সৌদির অনুরোধ প্রত্যাখ্যান

দেশের টেকসই উন্নয়নের জন্য সৎ ও যোগ্য নেতৃত্ব প্রয়োজন: তথ্যমন্ত্রী

আজ ছোট পর্দায় থাকছে ইংল্যান্ড-পাকিস্তান টেস্টের সঙ্গে ইউরোপিয়ান ফুটবলের উত্তাপ

তাহিরপুর ঘাগটিয়া ঈদগাহ ও খেলার মাঠ নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

টকশোতে মিথ্যার জবাব দিতে তথ্য-উপাত্ত নিয়ে প্রস্তুতির পরামর্শ প্রধানমন্ত্রীর

১০

রামপালে ডেঙ্গুর চাপ বাড়ছে জনবল সংকটে চিকিৎসাসেবা ব্যাহত

১১

বিরলের আবু বক্কর সিদ্দিক বিকেএসপিতে প্রশিক্ষণের জন্য উত্তীর্ণ

১২

ময়মনসিংহে ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে দুই যাত্রী নিহত

১৩

সরাইলে মাছ শিকার প্রতিযোগিতায় দুই কাতলা ধরে ২ লাখ ৩০ হাজার টাকা জিতলেন হান্নান

১৪

বরিশালে সমকাল অফিসের ভেতরে সাবেক ব্যুরো প্রধানের রহস্যজনক মৃত্যু

১৫

সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া

১৬

নতুন মিউজিক ভিডিওতে নতুন রূপে হাজির মডেল দেবজ্যোতি

১৭

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা-মহানন্দার পানি বৃদ্ধি: পানিবন্দী আড়াই হাজার পরিবার

১৮

ভারতের সঙ্গে করা ১০১টি চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

১৯

নওগাঁয় সংবাদ সম্মেলন: প্রতিপক্ষের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন এক পরিবার

২০
error: Content is protected !!