সংবাদ প্রকাশের জেরে ঢাকা পোস্টের কুড়িগ্রাম প্রতিনিধির উপর হামলা : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
সংবাদ প্রকাশের জেরে ঢাকা পোস্টের কুড়িগ্রাম প্রতিনিধির উপর হামলা : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
তৃণমূল পর্যায়ে বিএনপিকে শক্তিশালী করার আহ্বান ডা. জাহিদ হোসেনের যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত নাগেশ্বরীর তালতলায় ধানক্ষেত থেকে বিচ্ছিন্ন পা উদ্ধার ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইরানের ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা: চরম সংকটে মধ্যপ্রাচ্যের মার্কিন মিত্র দেশগুলো ইসলামাবাদে সরকারি হাসপাতালে অগ্নিকাণ্ড: ১৫ নবজাতকের মর্মান্তিক মৃত্যু মাদক নিরাময়ে সরকারি কেন্দ্রের শয্যা সংকট: নারী ও শিশুদের চিকিৎসায় দীর্ঘ অপেক্ষা ভালো কাজের অপেক্ষায় তটিনী: বড় পর্দায় ফিরতে চান দর্শকদের প্রত্যাশা পূরণ করে রাশিয়ায় সিআইএ পরিচালক জন র‌্যাটক্লিফের গোপন সফর নিয়ে জল্পনা

সংবাদ প্রকাশের জেরে ঢাকা পোস্টের কুড়িগ্রাম প্রতিনিধির উপর হামলা

কুড়িগ্রাম থেকে মজিবর রহমান
  • প্রকাশিত : বুধবার, ১৯ অক্টোবর, ২০২২
সংবাদ প্রকাশের জেরে ঢাকা পোস্টের কুড়িগ্রাম প্রতিনিধির উপর হামলা

সংবাদ প্রকাশের জেরে কুড়িগ্রামে জুয়েল রানা নামে এক সাংবাদিকের ওপর হামলা চালিয়েছে নৌকার মাঝিরা। মঙ্গলবার (১৮ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে কুড়িগ্রাম-যাত্রাপুর সড়কে শুলকুর বাজার এলাকার এ ঘটনা ঘটে। এ ঘটনায় কুড়িগ্রাম সদর থানায় পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞানামা ১০/১৫ জনের নামে মামলা দায়ের করেছেন ওই সাংবাদিক।

জুয়েল রানা অনলাইন পত্রিকা ঢাকা পোষ্ট ও  দৈনিক দেশ রূপান্তরের কুড়িগ্রাম জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত। মামলার আসামী কুড়িগ্রাম সদরের পাঁচগাছী ছত্রপুর এলাকার নুরুল ইসলামের ছেলে পিনটু (২৫) ,মিলন ( ১৮)  একই এলাকার নুরুল, নজরুল ইসলাম, বক্কর আলীসহ অজ্ঞাতনামা আরও ৮-১০ জন। তারা সবাই নৌকার মাঝি বলে জানা গেছে।

মামলার এজাহার সুত্রে জানা গেছে, দীর্ঘদিন যাবৎ কুড়িগ্রাম সদরের পাঁচগাছী ইউনিয়নের নির্মাণাধীন শুলকুর বাজার ব্রিজের কাছে নৌকা যোগে লোক পারাপারের নামে মাঝিরা অতিরিক্ত টাকা আদায় করে আসছে। এ নিয়ে গত ১৬ অক্টোবর অনলাইন সংবাদ মাধ্যম ঢাকা পোস্টে “চার বছরেও শেষ হয়নি সেতুর নির্মাণ কাজ, বেশি ভাড়ায় পারাপার” শিরোনামে এবং ১৮ অক্টোবর দৈনিক দেশ রুপান্তর পত্রিকায় “চার বছরেও সেতু নির্মাণ হলো না” শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এ ঘটনায় নৌকার মাঝিরা সাংবাদিক জুয়েল রানার ওপর ক্ষিপ্ত হয়।

মঙ্গলবার সন্ধ্যা ৭ টার দিকে সাংবাদিক জুয়েল রানা তার সহকর্মী জাগো নিউজের কুড়িগ্রাম প্রতিনিধি  ফজলুল করিম ফরাজী সহ কুড়িগ্রাম শহর থেকে শুলকুর বাজার হয়ে বাড়ি ফেরার সময় ওই ব্রিজের কাছে নৌকায় উঠলে নৌকার মাঝিরা সংবাদ প্রকাশের কথা উল্লেখ করে সাংবাদিক জুয়েলকে অকথ্য ভাষায় গালিগালাজ করে হামলা চালায়। এছাড়াও মাঝিরা জুয়েলকে প্রাণনাশের হুমকি দেয় এবং নদীর পানিতে ফেলে দেওয়া চেষ্টা করে। এমন সময় জুয়েলের সহকর্মী ফজলুল করিম ফারাজী এগিয়ে এসে তাকে উদ্ধার করে। ঘটনার পরপরই স্থানীয় লোকজনের সহযোগীতায় জুয়েল ঘটনাস্থল ত্যাগ করেন।

এ বিষয়ে জুয়েল রানা জানান , ওই রাস্তা দিয়ে আমার বাড়ি যেতে হয়। মাঝিরা মারধর করার সময় আমাকে পানিতে ফেলে দিতে ধরে। পরে আমার সহকর্মী ফজলুল করিম ফারাজী স্থানীয়দের সহায়তায় আমাকে উদ্ধার করে। পরে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা গ্রহন করি। এ ঘটনায় থানায় কয়েকজনের নামে মামলা দায়ের করেছি।

কুড়িগ্রাম সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাঁন মোহাম্মদ শাহরিয়ার বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি । অভিযুক্তদের ধরতে আমাদের টিম কাজ করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!