শ্রীবরদীতে তক্ষক সহ ৪ প্রতারক গ্রেফতার : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
শ্রীবরদীতে তক্ষক সহ ৪ প্রতারক গ্রেফতার : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ধানমন্ডিতে শ্রদ্ধা জানাতে গিয়ে আটক দুই তরুণী ৬ মাস আগের মামলায় গ্রেপ্তার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশের জয়ে চাপে ভারত, ফাইনালে ওঠার কঠিন সমীকরণ আইডিআরএ’র সদস্য (প্রশাসন) হিসেবে নিয়োগ পেলেন মো. সিরাজুল ইসলাম প্রতিবন্ধীদের কর্মসংস্থান ও দক্ষতায় গুরুত্ব দিচ্ছে কাতার চেম্বার যবিপ্রবির দুই শিক্ষকের বিরুদ্ধে সংবাদ প্রকাশের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প: ফের আলোচনায় প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয়: টাইগারদের ভিডিও কলে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের জন্য এখনো অনুকূল পরিবেশ তৈরি হয়নি: পররাষ্ট্র মন্ত্রণালয় ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন মৌলভীবাজারের রাজনগরে চা শ্রমিক দম্পতির অস্বাভাবিক মৃত্যু

শ্রীবরদীতে তক্ষক সহ ৪ প্রতারক গ্রেফতার

শেরপুর থেকে মিজানুর রহমান
  • প্রকাশিত : শনিবার, ৭ অক্টোবর, ২০২৩
শ্রীবরদীতে তক্ষক সহ ৪ প্রতারক গ্রেফতার

শেরপুর জেলার শ্রীবরদীতে তক্ষক সহ ৪ প্রতারক গ্রেফতার করেছে পুলিশ।

জেলার শ্রীবরদীতে ১ টি বন্যপ্রাণী জীবিত তক্ষকসহ প্রতারক চক্রের ৪ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে শ্রীবরদী থানা পুলিশ।

৬অক্টোবর শুক্রবার রাতে শ্রীবরর্দী উপজেলার ভায়াডাঙ্গা বাজারেরবগরুহাটি এলাকার সরকারি পাকা রাস্তার সামনে এ তক্ষক টি ক্রয় বিক্রয়কালে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো চাঁদপুর জেলার সদর উপজেলার উত্তর গোবিন্দিয়া গ্রামের আব্দুল খালেক ঢালীর ছেলে রফিকুল ইসলাম (৪০). রানীশিমুল ইউনিয়নের ভায়াডাঙ্গা গ্রামের সুলতান মিয়ার ছেলে হারুন মিয়া (৩০) তাতীহাটি ইউনিয়নের পুড়াগড় গ্রামের খোরশেদ আলমের ছেলে সুজন মিয়া(২৩) ও শেরপুর সদর উপজেলার চর শেরপুর ইউনিয়নের বামনেরচর গ্রামের শাহ জাহান মিয়ার ছেলে শাহিন মিয়া (১৯)।

পুলিশ জানায়, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে শ্রীবরদী থানার ওসি কাইয়ুম খান সিদ্দিকীর তত্ত্বাবধানে উপ – পুলিশ পরিদর্শক এসআই
রাশেদুল ইসলাম পলাশের নেতৃত্বে এএসআই বিপুল রহমান, এএসআই কামরুল থানা পুলিশের একটি অভিযানিক দল সীমান্তবর্তী রানীশিমুল ইউনিয়নের ভায়াডাঙ্গা গরু হাটি এলাকার পাকা রাস্তা থেকে জীবিত বন্যপ্রাণী তক্ষক ক্রয় বিক্রয়কাল প্রতারক চক্র ৪ সদস্যকে গ্রেপ্তার করে।

এসময় ধৃতদের কাছ থেকে লাল রঙের ছোট ব্যাগের মধ্যে সিলভার রংয়ের ডোরাকাটা ১টি জীবিত বন্যপ্রাণী তক্ষক উদ্ধার করা হয়।

যা ১৬ ইঞ্চি লম্বা ও যার ওজন ১৩৫ গ্রাম।এ ঘটনায় এসআই মো রাশেদুল ইসলাম পলাশ বাদী হয়ে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন
২০১২ তৎসহ ১৯২৭ সনের বন আইনে শ্রীবরদী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

অভিযানের নেতৃত্ব দেওয়া এস আই মো রাশেদুল ইসলাম পলাশ জানায়,দীর্ঘদিন যাবত এ চক্রটি সাধারণ মানুষকে ধোকা দিয়ে বোকা বানিয়ে বন্য প্রাণী তক্ষক দেখিয়ে প্রতারণা করে আসছিল।

এরা মূলত প্রতারক চক্রের সক্রিয় সদস্য। আমাদের কাছে আগেই এ ধরনের তথ্য ছিল ওসি মো: কাইয়ুম খান সিদ্দিকী গ্রেপ্তারের সততা নিশ্চিত করে শনিবার দুপুরে বলেন এরা ৪ জন মূলত প্রতারক।

বন্যপ্রাণী তক্ষক ক্রয় বিক্রয় চক্রের সদস্য এরা।
তাদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করা হয়েছে।

এ চক্রের বাকি সদস্যদের ধরতে অভিযান পরিচালনা করা হবে। ধৃতদের শনিবার দুপুরে শেরপুরের বিজ্ঞ আদালতে সোপদ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!