শ্যামনগরে টর্নেডোর আঘাতে নিখোঁজ জেলের লাশ ভারতের ভূখণ্ডে দৃশ্যমান
- আপডেট সময় : ১১:০১:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ মার্চ ২০২৩ ২২৪ বার পড়া হয়েছে
সাতক্ষীরার শ্যামনগরে টর্নেডোর আঘাতে নিখোঁজ জেলের লাশ ভারতের ভূখণ্ডে দৃশ্যমান।এই টর্নেডোতে প্রায় ২ শতাধিক বসত ঘর লন্ড ভন্ড হয়ে যায়।
বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে জেলার শ্যামনগর উপজেলার ৬ নম্বর রমজান নগরও ৫নং কৈখালী ইউনিয়নের কয়েকটি ওয়ার্ডের মধ্যে কালিঞ্চী গ্রামের খাস খামার, মধ্যপাড়া, গেট পাড়া, কলোনিপাড়া সহ কয়েকটি পাড়ায় উপর দিয়ে প্রচন্ড গতিতে টর্নেডো আঘাত হেনেছে ।
এতে উল্লেখযোগ্য সংখ্যক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এবং নদীতে মাছ ধরা কালীন সময় কুদ্দুস ( ৪৫) নামের এক জেলে নিখোঁজ হয়েছেন।
বৃহস্পতিবার সকাল ১১ টায় এ ঘটনা ঘটে বলে স্থানীয় ইউপি চেয়ারম্যান শেখ আব্দুর রহিম ও শেখ আল-মামুন জানান।
এবিষয়ে উপজেলা প্রশাসন ঘটনা স্থান পরির্দশন করেছেন। নিখোঁজ ব্যক্তির মৃতদেহ ভারতের ল্যান্ডের অংশে দৃশ্যমান হওয়ার পরে বিজিবি এর মাধ্যমে বিএসএফ এর সাথে কথা বলে এই ছবি সংগ্রহ করা হয়।
বিজিবি ও বিএসএফ এর মধ্যে আনুষ্ঠানিক কার্যক্রম সম্পন্নের পরে মৃতদেহ হস্তান্তর করবে বলে জানাগেছে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ























