শুরু হয়েছে ডায়মন্ডহারবার মহাকুমা ক্রীড়া অনুষ্ঠান
- আপডেট সময় : ০৭:৩৫:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০২৪ ২১৭ বার পড়া হয়েছে
শুরু হয়েছে ডায়মন্ডহারবার মহাকুমা ক্রীড়া অনুষ্ঠান ।
২৫জানুয়ারী সকাল থেকে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্তর্গত মগরাহাট পশ্চিমের উস্তি কে সি পি উচ্চমাধ্যমিক বিদ্যালয় ময়দানে শুরু হয়েছে ডায়মন্ডহারবার মহাকুমা ক্রীড়া অনুষ্ঠান।
এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছে ডায়মন্ডহারবার মহাকুমা ক্রীড়াচক্রের সাথে যুক্ত সব বিদ্যালয় এর ছাত্র ও ছাত্রীরা। ছোট থেকে বড় বালক ও বালিকাদের নিয়ে শুরু হয় খেলাধূলা। এই অনুষ্ঠানে দৌড় প্রতিযোগিতা থেকে শুরু করে যেমন খুশি সাজো প্রতিযোগিতা।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মিতুন কুমার দে, উস্তি ব্লক উন্নয়ন বোর্ড এর আধিকারিক আশিক ইকবাল, উস্তি ব্লক উন্নয়ন বোর্ড এর চেয়ারম্যান সব্যসাচী গায়েন, উস্তি ব্লক উন্নয়ন বোর্ড এর ভাইস চেয়ারম্যান হাজী মোবারক আলী, পশ্চিম বাংলার তৃনমূল দলের শিক্ষা সেলের সভাপতি মইদুল ইসলাম, মগরাহাট পশ্চিমের উস্তি ব্লক উন্নয়ন বোর্ড এর পুরত কর্মধক্ষ্য।
এছাড়াও তৃনমূল দলের মাইনরিটি দলের চেয়ারম্যান তৌফিক আহমেদ মোল্লা, উস্তি থানার অফিসার ইনচার্জ শ্রী পিযূষ কান্তি মন্ডল ও অন্যান্য বিশিষ্ট শিক্ষাবিদ ও ক্রীড়াবিদ।
ডায়মন্ডহারবার মহাকুমার সব বিদ্যালয় অংশগ্রহণ করেন এই ক্রীড়া প্রতিযোগিতায়।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























