শতভাগ বৃত্তি পাওয়ায় শিক্ষার্থীদের হেলিকপ্টারে ঘুরিয়ে অন্য রকম সংবর্ধনা : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
শতভাগ বৃত্তি পাওয়ায় শিক্ষার্থীদের হেলিকপ্টারে ঘুরিয়ে অন্য রকম সংবর্ধনা : দৈনিক সৃষ্টি নিউজ
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনাম :
অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয়: টাইগারদের ভিডিও কলে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের জন্য এখনো অনুকূল পরিবেশ তৈরি হয়নি: পররাষ্ট্র মন্ত্রণালয় ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন মৌলভীবাজারের রাজনগরে চা শ্রমিক দম্পতির অস্বাভাবিক মৃত্যু ভূরুঙ্গামারী মহিলা কলেজে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালন অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফরে যাবেন না প্রধানমন্ত্রী, ঢাকার অবস্থান স্পষ্ট প্রতারণার অভিযোগে সেলেনা গোমেজের স্টার্টআপ ওয়ান্ডারমাইন্ডের বিরুদ্ধে মামলা নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা বিনামূল্যে করার ঘোষণা প্রধানমন্ত্রীর অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয়: বাংলাদেশের পারফরম্যান্সে স্তব্ধ বিশ্ব ক্রিকেট বাংলাদেশের বিপক্ষে ইনিংস ব্যবধানে হার এড়ালো অস্ট্রেলিয়া

শতভাগ বৃত্তি পাওয়ায় শিক্ষার্থীদের হেলিকপ্টারে ঘুরিয়ে অন্য রকম সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত : মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩
শতভাগ বৃত্তি পাওয়ায় শিক্ষার্থীদের হেলিকপ্টারে ঘুরিয়ে অন্য রকম সংবর্ধনা

সিরাজগঞ্জের শাহজাদপুরের রংধনু মডেল স্কুল থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছিল ৮০ শিক্ষার্থী। সবাই পেয়েছে বৃত্তি।শতভাগ বৃত্তি পাওয়ায় শিক্ষার্থীদের অন্য রকম সংবর্ধনা দিল বিদ্যালয় কর্তৃপক্ষ। তাদেরকে হেলিকপ্টারে করে উপজেলা ঘুরিয়ে দেখানো হয়েছে।

 

সোমবার (৬ মার্চ) সকালে শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সংবর্ধনা এ সংবর্ধনার আয়োজন করা হয়।

এ অনুষ্ঠানের উদ্বোধন করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শাহ আজম। এরপর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হয়। খাওয়ানো হয় মিষ্টি।

 

একেকবার চারজন করে শিক্ষার্থীকে নিয়ে হেলিপক্টারে ঘুরিয়ে দেখানো হয় নিজ উপজেলা। এভাবে ২০ বারে হেলিকপ্টারে চড়ে বৃত্তিপ্রাপ্ত ৮০ শিক্ষার্থী।

অনুষ্ঠানে রংধনু মডেল স্কুলের অধ্যক্ষ শহিদুল ইসলাম শাহিনের সভাপতিত্ব করেন।  এতে আরও অতিথি ছিলেন শাহজাদপুর উপজেলা চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, পৌর মেয়র মনির আক্তার খান তরু লোদী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া আফরিন।

প্রধান অতিথির বক্তব্যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপচার্য প্রফেসর ড. শাহ আজম বলেন, ব্যতিক্রমী এ আয়োজন শিক্ষার্থীদের পড়ালেখায় আরও উৎসাহিত করবে।

 

রংধনু মডেল স্কুলের অধ্যক্ষ শহিদুল ইসলাম শাহিন বলেন, শিক্ষার্থীদের আরও ভালো পড়ালেখা করার উৎসাহ দিতে এ আয়োজন করা হয়েছে।

এমন আয়োজনে শিক্ষার্থীও অনেক খুশি হয়েছে। এতে তাদের মধ‍্যে ভালো করার মানসিকতা  তৈরি হয়েছে।

Please Share This Post in Your Social Media

3 responses to “শতভাগ বৃত্তি পাওয়ায় শিক্ষার্থীদের হেলিকপ্টারে ঘুরিয়ে অন্য রকম সংবর্ধনা”

  1. […] চুরির ১২টি ল্যাপটপ উদ্ধার আটক-৭ শতভাগ বৃত্তি পাওয়ায় শিক্ষার্থীদের হে… কাউনিয়ায় ঐতিহাসিক ৭ মার্চ দিবস পালন […]

  2. […] চুরির ১২টি ল্যাপটপ উদ্ধার আটক-৭ শতভাগ বৃত্তি পাওয়ায় শিক্ষার্থীদের হে… কাউনিয়ায় ঐতিহাসিক ৭ মার্চ দিবস পালন […]

  3. […] পড়ুন>>শতভাগ বৃত্তি পাওয়ায় শিক্ষার্থীদের হে… […]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!