লুধুয়া হাইস্কুল ও কলেজ গভর্নিং বডি নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন ইলিয়াস প্রধান : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
লুধুয়া হাইস্কুল ও কলেজ গভর্নিং বডি নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন ইলিয়াস প্রধান : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্যামনগরে নারীর ঘর থেকে যুবদল নেতাকে আটক ভিডিও ভাইরাল দীর্ঘ প্রতীক্ষার পর জুমার নামাজে উদ্বোধন রাণীশংকৈল মডেল মসজিদ ঠাকুরগাঁওয়ে ঝাড়ফুঁকের ভরসায় সাপের কামড়ে আদিবাসী কিশোরের মৃত্যু দৌলতপুরে সড়ক সংস্কার ও ড্রেনেজ কাজের শুভ উদ্বোধন নাগেশ্বরীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত কাউনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে ইসলামি আন্দোলনের গণমিছিল ও সমাবেশ মাটির মা ফাউন্ডেশন দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন কাউনিয়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল ও সমাবেশ আজ বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬: আজকের রাশিফল আজ বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬: আজকের আবহাওয়ার পুর্বাভাস

লুধুয়া হাইস্কুল ও কলেজ গভর্নিং বডি নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন ইলিয়াস প্রধান

মতলবপুর(উত্তর) থেকে আরাফাত আল-আমিন
  • প্রকাশিত : রবিবার, ২ অক্টোবর, ২০২২
লুধুয়া হাইস্কুল ও কলেজ গভর্নিং বডি নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন ইলিয়াস প্রধান

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ঐতিহ্যবাহী লুধুয়া হাইস্কুল ও কলেজের গভর্নিং বডি নির্বাচন ২০২২ এ স্কুল শাখায় অভিভাবক প্রতিনিধি পদে মনোনয়ন ফরম জমা দিয়েছেন ইলিয়াস প্রধান। রোববার (২ অক্টোবর) সকালে অধ্যক্ষ মোঃ জাকির হোসেনের নিকট ইলিয়াস প্রধান নিজে স্বশরীরে উপস্থিত হয়ে ফরম জমা দেন।

এসময় উপস্থিত ছিলেন, গভর্নিং বডির সাবেক সদস্য বোরহান উদ্দিন দেওয়ান, সাবেক ছাত্রনেতা কামরুজ্জামান আপেল, সাবেক ইউপি সদস্য জিলানী বেপারী, আওয়ামী লীগ নেতা মুক্তার হোসেন, যুবলীগ নেতা আঃ সালাম, কবির হোসেন, স্বেচ্ছাসেবক লীগ নেতা নাছির উদ্দিন সহ দলীয় নেতৃবৃন্দ।
মনোনয়নপত্র জমা শেষে অভিভাবক প্রতিনিধি প্রার্থী ও ফতেপুর পুর্ব ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইলিয়াস প্রধান বলেন, আমি সকলের দোয়া নিয়ে লুধুয়া হাইস্কুল ও কলেজের গভর্নিং বডি নির্বাচনে স্কুল শাখা থেকে অভিভাবক প্রতিনিধি পদে মনোনয়ন পত্র জমা দিলাম।

সকলের সহযোগীতায় আমি যদি সদস্য হতে পারি তাহলে শিক্ষার মানোন্নয়নে কাজ করব। শিক্ষা প্রতিষ্ঠান যেভাবে উন্নয়ন হয় এলাকাবাসী সবাইকে নিয়ে সেভাবে কাজ করব। মাননীয় পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম ও আলহাজ্ব অ্যাড. নুরুল আমিন রুহুল এমপির দিকনির্দেশনায় লুধুয়া হাইস্কুল এন্ড কলেজ উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করব। সবাই আমার জন্য দোয়া করবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!