নাটোরের লালপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত তরুণের মৃত্যু।
মধুমতি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক তরুণ (১৪) নিহত হয়েছেন বলে জানা গেছে।
মঙ্গলবার (১৫ আগস্ট ২০২৩) সকাল ৯টার দিকে উপজেলার চংধুপইল ইউনিয়নের বাওড়া রেল ব্রীজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তরুণের পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৯ দিকে রাজশাহী হতে ছেড়ে আসা গোয়ালন্দঘাটগামী মধুমতি এক্সপ্রেস ট্রেন বাওড়া রেল ব্রীজ অতিক্রম করার পর আনুমানিক ১৪ বছর বয়সী এক তরুণের লাশ রেল লাইনে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা পুলিশকে জানান।
ঈশ্বরদী রেলওয়ে থানার পুলিশের উপ- পরিদর্শক ইসলাম মোল্লা বলেন, খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
ঈশ্বরদী রেলওয়ে পুলিশ (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুজ্জামান রোমেল বলেন, মরদেহ উদ্ধার করে পাবনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
Leave a Reply