নাটোরের লালপুরের ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়ে তিন কিশোর নিহত হয়েছে বলে জানা গেছে।
মঙ্গলবার (২১ জানুয়ারি) বেলা ১২ টার সময় উপজেলার সেকচিলান এলাকাই এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার ধলা হিন্দু পাড়া গ্রামের শ্রী শিবেন মজুমদারের ছেলে শ্রাবণ মজুমদার (১৮), মো: রতনের ছেলে স্বপন (১৯) ও সিংড়া উপজেলার সোনাইডাঙ্গা গ্রামের শ্রী বিষ্ণু সরকার ছেলে বিধান সরকার (১৮)।
তারা তিন জন পালসার মোটরসাইকেল যোগে নাটোর টু পাবনার হাইওয়ে রাস্তার ধলা যাওয়ার সময় সেকচিলান নামক জায়গায় পৌঁছিলে বিপরীত থেকে আসা ফাকা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে শ্রাবণ ও বিধান মারা যায় স্বপন বনপাড়া হাসপাতালে যাওয়ার পথে মারা যায়।
এই রিপোর্ট লেখা পর্যন্ত, ট্রাকের চালক কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে চলে যায়। ট্র্যাকটি রাস্তার পাশে উল্টে পড়ে আছে। ঘটনাস্থলে ওলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপস্থিত আছেন।
এ বিষয়ে লালপুর থানার ওসি নুরুজ্জামান বলেন, উপজেলার সেকচিলার নামক জায়গায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন কিশোর নিহত হয়েছেন এ ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
Leave a Reply