ঢাকা ০৩:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাপানের কাছে হারে কাবাডিতে পদকের স্বপ্ন প্রায় শেষ সীমান্ত ব্যাংকে চাকরির সুযোগ, ২৮ সেপ্টেম্বরের মধ্যে আবেদনের আহ্বান গাজায় অর্থ সহায়তা নিয়ে অপপ্রচারের কড়া জবাব দিল কাতার অনুমোদন ছাড়াই সিলেট-তামাবিল সড়কে কাটা হচ্ছে শত শত গাছ বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক বাড়াতে আগ্রহী ফ্রান্স জাতিসংঘে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান যুগোপযোগী হচ্ছে বিআইডব্লিউটিসির নৌযান চার্টার নীতিমালা, লক্ষ্য রাজস্ব বৃদ্ধি চীনে তাইওয়ানের শ্রমমন্ত্রীর বিরল সফর: রাজনৈতিক বরফ গলার ইঙ্গিত? জাতিসংঘে দ্বিপাক্ষিক বৈঠকের সুযোগ নেই প্রধানমন্ত্রীর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জাপানে টাইফুন দুজুয়ানের আঘাত: নিহত ২, বিদ্যুৎহীন হাজারো পরিবার

রাণীশংকৈল রাউতনগর স্কুল এন্ড কলেজে নিয়োগ বাণ‍িজ‍্যের অভিযোগে নিয়োগ স্থগিত

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) থেকে হুমায়ুন কবির
  • আপডেট সময় : ০১:০১:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৪ অগাস্ট ২০২৩ ১৭১ বার পড়া হয়েছে

রাণীশংকৈল রাউতনগর স্কুল এন্ড কলেজে নিয়োগ বাণ‍িজ‍্যের অভিযোগে নিয়োগ স্থগিত

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল রাউতনগর স্কুল এন্ড কলেজে নিয়োগ বাণ‍িজ‍্যের অভিযোগে নিয়োগ স্থগিত।

রাউতনগর স্কুল এন্ড কলেজে নিয়োগ বাণিজ্যের অভিযোগে নিয়োগ স্থগিত করলেন ইউএনও।

উপজেলার রাউতনগর স্কুল এন্ড কলেজে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, সভাপতি ও গর্ভনিং বডির সদস্যদের বিরুদ্ধে ৪র্থ শ্রেণির ২টি ( আয়া ও অফিস সহায়ক) পদে ২৪ জন প্রার্থীর কাছে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়ে ২ জনকে গোপনে নিয়োগ দেওয়ার অভিযোগ উঠেছে।

২ টি পদে ২৪ জন প্রার্থীর মধ্যে গোপনে ২ জনকে নিয়োগ দেওয়ায় বাকী প্রার্থীদের মধ্যে ক্ষোভ এবং এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।

গতকাল বৃহস্পতিবার ৩ আগস্ট সরেজমিনে গিয়ে এসব তথ্য পাওয়া গেছে। মামলা ও বিভিন্ন অভিযোগ সূত্রে জানা গেছে, রাণীশংকৈল রাউতনগর স্কুল এন্ড কলেজে গত ২৩ জানুয়ারী ভোরের ডাক ও স্থানীয় পত্রালাপ পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করে স্কুল এন্ড কলেজ কর্তৃপক্ষ ।

প্রেক্ষিতে গত ৬ ফেব্রুয়ারীর মধ্যে আয়া পদে ৭ জন এবং অফিস সহায়ক পদে ১৭ জন প্রার্থী চাকুরীর জন্য লিখিত আবেদন জমা করেন।

ওই শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক গত ২৪ জুন ওই ২ পদে নিয়োগ পরীক্ষা নেওয়ার তারিখ ঘোষনা করা হয়। কিন্তু বিভিন্ন অভিযোগের ভিত্তিতে এবং স্থানীয়দের তোপের মুখে ওদিন নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়।

পুনরায় গত ১৫ জুলাই পরীক্ষা নেওয়ার তারিখ নির্ধারণ করে ২৪ জন পরীক্ষার্থীকে এডমিট কার্ড প্রদান করা হয়। কিন্তু এদিন সভাপতি, মাধ্যমিক শিক্ষা অফিসার ও ডিজি প্রতিনিধি অনুপস্থিত থাকার কারণে এ নিয়োগ পরীক্ষার কার্যক্রম স্থগিত করেন স্কুল এন্ড কলেজ কর্তৃপক্ষ।

পর পর দুইবার পরীক্ষা স্থগিত হবার সুযোগকে কাজে লাগিয়ে সভাপতি নিজ ক্ষমতাবলে প্রতিষ্ঠান প্রধানের কাছে কাগজপত্রে স্বাক্ষর নিয়ে গত ২১ জুলাই দুই পদে প্রক্সিসহ ৬ জন প্রার্থীকে নিয়ে গোপনে পার্শ্ববর্তী উপজেলা বালিয়াডাঙ্গীতে নিয়ে গিয়ে নিজেদের পছন্দের লোক ২ জনকে দুটি পদে নিয়োগের সকল কার্যক্রম সম্পন্ন করেন বলে বাকী প্রার্থীরা অভিযোগ করেন।

এ বিষয়টি স্কুল এন্ড কলেজ কর্তৃপক্ষ ধামা চাপা দিয়ে রাখলেও নিয়োগের তথ্যটি ফাঁস হয়ে যাওয়ায় অন্যন্য চাকুরী প্রার্থীদের মধ্যে চরম ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।

এনিয়ে গত ২৩ জুলাই প্রার্থী লিটন ও ২৪ জুলাই শামিম ফেরদৌশ ইউএনও বরাবরে লিখিত অভিযোগ করেন।

গত ২৬ জানুয়ারী ইউএনও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, মাধ্যমিক শিক্ষা অফিসার, ডিজি প্রতিনিধি ও সকল ম্যানেজিং কমিটির সদস্যদের তার কার্যালয়ে ডেকে সকলের শুনানি গ্রহণ করেন, শুনানি শেষে ইউএনও ওই প্রতিষ্ঠানের প্রধানকে দায়েরকৃত মামলা নিষ্পত্তি করে পুনরায় পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে নতুনকরে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করার নির্দেশ দেন।

এ ব্যাপারে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাজিরউদ্দিন বলেন- বালিয়াডাঙ্গীতে নিয়োগ পরীক্ষায় আমি যায়নি, সভাপতি শুধু এডমিট কার্ডগুলোতে আমার কাছে স্বাক্ষর করিয়ে নেয়, এর থেকে বেশি কিছু জানিনা।

তিনি আরও বলেন গত ২৬ জুলাই ইউএনও স্যারের নির্দেশ মোতাবেক নিয়োগ প্রক্রিয়াটি স্থগিত করা হয়েছে। পরবর্তীতে বিধি মোতাবেক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

এ প্রসঙ্গে ম্যানেজিং কমিটির সভাপতি আতাউর রহমানের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।

রাণীশংকৈল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও ডিজি প্রতনিধি রুহুল আমিন বলেন-নিয়োগের বিষয়ে আমি অবগত নই।

তবে শুনেছি নিয়োগে সমস্যা থাকায় ইউএনও স্যার নিয়োগ প্রক্রিয়াটি স্থগিত করেছেন।
উপজেলা ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা অফিসার বেলালউদ্দিন বলেন- ইউএনও স্যারের নির্দেশ মোতাবেক নিয়োগ স্থগিত করা হয়েছে। পরবর্তী মামলা নিষ্পত্তি শেষে নতুনভাবে স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ পরীক্ষা নেয়া হবে।

ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ বলেন অভিযোগের ভিত্তিতে রাউতনগর স্কুল এন্ড কলেজের নিয়োগ প্রক্রিয়া বিষয়টি স্থগিত করা হয়েছে।

আদালতে মামলার বিষয়টি নিষ্পত্তি হলে পরবর্তীতে বিধি মোতাবেক প্রধান শিক্ষককে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাণীশংকৈল রাউতনগর স্কুল এন্ড কলেজে নিয়োগ বাণ‍িজ‍্যের অভিযোগে নিয়োগ স্থগিত

আপডেট সময় : ০১:০১:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৪ অগাস্ট ২০২৩