রাণীশংকৈলে বিএনপির ১৫৪ জন নেতাকর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ
- আপডেট সময় : ১১:১৮:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬ ১৯৪০৯ বার পড়া হয়েছে
রাণীশংকৈলে বিএনপির ১৫৪ জন নেতাকর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দায়ের করা ‘মিথ্যা মামলার’ আসামি হিসেবে অভিযুক্ত বিএনপির ১৫৪ জন নেতাকর্মীর মাঝে ঈদ উপহার হিসেবে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ ) দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে প্রত্যেককে ২ হাজার টাকা করে অনুদান প্রদান করেন স্থানীয় সংসদ সদস্য জনাব মোঃ জাহিদুর রহমান এমপি। আয়োজকরা জানান, এই সহায়তা ‘প্রধানমন্ত্রীর ঈদ উপহার’ হিসেবে বিতরণ করা হয়, যা সুবিধাভোগীদের মাঝে স্বস্তি এনে দিয়েছে।
পড়ুন>> সৌদির সাথে মিল রেখে কুড়িগ্রামের ৭ গ্রামে আজ ঈদ উদযাপন
অনুষ্ঠানে প্রধান অতিথি এমপি জাহিদুর রহমানসহ উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ খাতিজা বেগম।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ আতাউর রহমান, সাধারণ সম্পাদক মোঃ আল্লামা আল ওয়াদুদ বিন নূর আলিফ, পৌর বিএনপির সভাপতি মোঃ শাহাজাহান আলী , সাধারণ সম্পাদক মোঃ মহসিনস আলী, উপজেলা বিএনপির সহ সভাপতি, শাহাদাত হোসেন, পান্না বিশ্বাস, খলিলুর রহমান, বিএনপি নেতা আকতার হোসেন, যুবদল নেতা মুন্তাসিন আল মামুন মিঠুসহ উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পড়ুন>> নওগাঁ জেলা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল
অনুষ্ঠানে বক্তারা বলেন, বিগত সময়ে রাজনৈতিক কারণে যেসব নেতাকর্মী হয়রানির শিকার হয়েছেন, তাদের পাশে দাঁড়াতে এই ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা ভবিষ্যতেও এ ধরনের সহায়তা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
উপকারভোগীরা জানান, ঈদের আগে এই আর্থিক সহায়তা তাদের জন্য অত্যন্ত সহায়ক হয়েছে এবং এতে তারা আনন্দের সঙ্গে ঈদ উদযাপন করতে পারবেন।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























