ঢাকা ১১:৪১ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও শহরের পৌর ড্রেনে মিলল ভ্রূণের মরদেহ, এলাকায় চাঞ্চল্য ঠাকুরগাঁওয়ে ধর্ষণ মামলা নিয়ে নাটকীয় মোড়: তদন্তে মিথ্যা প্রমাণ, জামিন নামঞ্জুর করে বাদী কারাগারে সোনারায়ে ডি বি স্পোর্টিং ফুটবল টুর্নামেন্টের ষষ্ঠ আসর: জমকালো আয়োজনে উত্তর খেলা অনুষ্ঠিত আকাশসীমা জটিলতায় আটকে রূপপুরের জ্বালানি, নতুন রুটের অপেক্ষায় দেশে ডেঙ্গুতে মৃত্যু ২৩৩ জন ৩ পুত্র সন্তান জন্ম দেওয়া অসহায় কল্পনার পাশে উপজেলা প্রশাসন রাজধানীতে সাবেক বাণিজ্য মেলার মাঠে মিলল ২০টির বেশি বোমা ভূরুঙ্গামারীতে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের পর করা হলো বহিষ্কার! শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রকৃত তালিকা তৈরির সুপারিশ কমিটির কটিয়াদীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি: বেকারিকে জরিমানা

রাণীশংকৈলে ওসমান হাদির উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

ঠাকুরগাঁও থেকে হুমায়ুন কবীর
  • আপডেট সময় : ০৬:৫২:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫ ৪০৯৬ বার পড়া হয়েছে

রাণীশংকৈলে ওসমান হাদির উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাণীশংকৈলে ওসমান হাদির উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

রাণীশংকৈলে ওসমান হাদির উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল।
সারাদেশে আলোচিত ২৪ জুলাইয়ের গণঅভ্যুত্থান আন্দোলনের অন্যতম যুবনেতা ওসমান হাদির উপর সন্ত্রাসী হামলার ঘটনাকে কেন্দ্র করে রাণীশংকৈলে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৮টায় সর্বস্তরের জনগণের ব্যানারে এ মিছিল বের হয়। মিছিলটি পৌরশহরের শিবদিঘি যাত্রী ছাউনি মোড় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বন্দর চৌরাস্তা মোড়ে গিয়ে শেষ হয়।

এতে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা মামুনুর রশীদ মামুন, ছাত্র প্রতিনিধি তারেক মাহমুদ,ছাত্রশিবির নেতা সাব্বির হোসেন,জুলাই আন্দোলনের ছাত্র সমন্বয়ক মো. হাবিব, জুলাই যোদ্ধা জসিমসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক,সামাজিক সংগঠনের নেতাকর্মী ও সাধারণ মানুষ।

পড়ুন>> তাহিরপুর অবৈধ দখলে নষ্ট হচ্ছে শহীদ সিরাজ লেকের সৌন্দর্য‍্য

স্থানীয় সূত্র ও আন্দোলনসংশ্লিষ্টদের দাবি অনুযায়ী, ওসমান হাদি শুক্রবার সন্ধ্যার পর রাজনৈতিক কর্মকাণ্ড শেষ করে বাসায় ফেরার পথে একদল অজ্ঞাত সন্ত্রাসী মোটরসাইকেলে এসে তাকে লক্ষ্য করে কাছ থেকে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ অবস্থায় তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। হামলাকারীরা মুখোশ পরা ছিল বলে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

পড়ুন>>ওসমান হাদি লাইফ সাপোর্টে

তবে হামলাটি পূর্বপরিকল্পিত এমন অভিযোগ তুলেছেন তার সহযোদ্ধারা। বর্তমানে হাদি চিকিৎসাধীন আছেন। মিছিল শেষে বন্দর চৌরাস্তা মোড়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।

এ সময় বক্তারা বলেন,ওসমান হাদির উপর নির্মম গুলি হামলা গণআন্দোলন দমনের নৈরাজ্যিক প্রচেষ্টা। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় না আনলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে। নেতারা ঘটনাটির তীব্র নিন্দা জানিয়ে আগামী শনিবার নতুন কর্মসূচির ঘোষণা দেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাণীশংকৈলে ওসমান হাদির উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

আপডেট সময় : ০৬:৫২:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫