রাজিবপুরে ২২ টন জি আর এর চাল আত্মসাৎ এর চেষ্ঠা
- আপডেট সময় : ০৩:২৮:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুলাই ২০২৩ ১৬২ বার পড়া হয়েছে
কুড়িগ্রামের রাজিবপুরে ২২ টন জি আর এর চাল আত্মসাৎ এর চেষ্ঠা করার অভিযোগ উঠেছে।
উপজেলার কোদালকাটি ইউনিয়নে ২২ টন জিআর এর চাল আত্মসাৎ এর চেষ্টার অভিযোগ উঠেছে জেলা পরিষদ সদস্য সোহেল সরকারের বিরুদ্ধে ।
কোদালকাটি ইউনিয়ন আওয়ামীযুবলীগ এর সাধারন সম্পাদক তোতামিয়া প্রামানিক সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, জেলা পরিষদ এর সদস্য সোহেল সরকার বিভিন্ন প্রতিষ্ঠানের নামে ২২ টন জিআর এর চাল বরাদ্দ নিয়ে আসে, সেই চাল বরাদ্দকৃত প্রতিষ্ঠানে না দিয়ে গোপনে ভুয়া কমিটি তৈরী করে পাস করানোর চেষ্টা করে ।
আমি টের পেয়ে রাজিবপুর প্রকল্প বাস্তবায়ন (পি আই ও) অফিসে গিয়ে বাধা দেই, আমি বাধা দেয়ার কারণে সেই ভুয়া কমিটির বরাদ্দ পাস করাতে পারেনি, পরে আমি বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে জানাই ।
নির্বাহী অফিসার আমার কথা আমলে নিয়ে প্রকৃত প্রতিষ্ঠানের নামে কমিটি জমা দেয়ার জন্য বলেন । আমি এলাকায় গিয়ে ১১ টা প্রতিষ্ঠানের প্রধানদের সাথা আলোচনা করে স্ব স্ব প্রতিষ্ঠান প্রধানদের মাধ্যমে কমিটি করে জমা দেওয়া হয়।
আমি এলাকা বাসির পক্ষ থেকে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জোরালো দাবী জানাই বিষয়টি সরেজমিনে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করবেন ।
অন্যদিকে সাংবাদিকরা জেলা পরিষদ সদস্য সোহেল সরকার এর সাথে মুঠো ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি ।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























