রাজারহাটে নবনির্বাচিত সংসদ সদস্যের মতবিনিময় সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ১১:৪৬:৪২ অপরাহ্ন, বুধবার, ২৪ জানুয়ারী ২০২৪ ১৮৯ বার পড়া হয়েছে
কুড়িগ্রামের রাজারহাটে নবনির্বাচিত সংসদ সদস্যের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার কাবেরী রায়ের সভাপতিত্বে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণের সঙ্গে মতবিনিময় সভায় দিকনির্দেশনামুলক বক্তব্য রাখেন ২৬ কু্ড়িগ্রাম দুই আসনের নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হামিদুল হক খন্দকার।
২৪ জানুয়ারি বুধবার বিকাল তিন ঘটিকায় অফিসার্স ক্লাবে রাজারহাট উপজেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা ভূমি সহকারী কমিশনার এবিএম আরিফুল হক, উপজেলা স্বাস্থ্য প:প: কর্মকর্তা ডা:মো:মিজানুর রহমান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা:মো: মাহফুজুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুর রব, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুন্নাহার সাথী, সরকারি মীর ইসমাইল হোসেন কলেজের উপাধ্যক্ষ সাজেদুর মন্ডল চাঁদ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হৈমন্তী রানী।
এছাড়াও উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, রাজারহাট থানা অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজুর রহমান, উপজেলা নির্বাচন কমিশন কর্মকর্তা নীলুফা আক্তার, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা উজ্জ্বল কুমার রায়, উপজেলা হিসাবরক্ষণ অফিসার মো:আরফানুল আলম, ওসি এলএসডি শরীফ আহমেদ, পিআইও মো: আসাদুজ্জামান, এলজিইডি উপজেলা প্রকৌশলী মোঃ সোহেল রানা, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ মশিউর রহমান মন্ডল উপস্থিত ছিলেন।
আরও উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা শাহ আলম সরকার,উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা আরিফুল ইসলাম লাভলু, উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংক শাখা ব্যবস্থাপক জাহিদুল ইসলাম,উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা জেসমিন আক্তার, উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ আবদুল্লাহ আল নোমান, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা এটিএম রিয়াসাদ প্রমুখ।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























