ঢাকা ০৫:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদকের আখড়া নয়-হরিকেশ হোক নিরাপদ আবাসভূমি, মাদক নির্মূলে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ চায় এলাকাবাসী মিথ্যা ও বিভ্রান্তিকর ভিডিও ও ছবি প্রচার করায় ৬ ব্যক্তির নামে সাধারণ ডায়রী করেছে এমপির এপিএস পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে ভূরুঙ্গামারীতে বিএনপির সমাবেশ ও মিছিল অযৌক্তিক দাম বাড়ালে ব্যবস্থা নেবে সরকার: বাণিজ্যমন্ত্রী কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি নজরুল ও তার স্ত্রী আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে ৭ মৃত্যু সেরা চোরাচালান উদ্ধারকারী অফিসারের ক্রেস্ট পেলেন মাহমুদুল হাসান আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: ছেলের খোঁজে দিশেহারা বাবা দেশে হামের প্রকোপ: ২৪ ঘণ্টায় প্রাণ গেল ৬ শিশুর

রাজারহাটে দাফনের পরই কবর থেকে লাশ চুরি

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:২৩:০০ অপরাহ্ন, রবিবার, ২ জুন ২০২৪ ১২৩ বার পড়া হয়েছে

রাজারহাটে দাফনের পরই কবর থেকে লাশ চুরি

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজারহাটে দাফনের পরই কবর থেকে লাশ চুরি

কুড়িগ্রামে দাফনের পরই কবর থেকে এক বৃদ্ধার লাশ চুরির ঘটনা ঘটেছে। শনিবার (১ জুন) রাতে জেলার রাজাহাট উপজেলার চাকিরপশার পাঠক গ্রামে এ ঘটনা ঘটে। এতে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

রাজারহাট থানার ওসি মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, নুরজাহান বেগম (৭৮) নামে এক বৃদ্ধা চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুর পৌনে ১টার দিকে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে মারা যান। ওই দিনই বাদ মাগরিব পাঠক গ্রামের তেঁতুলতলা জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হয়।

রাত সাড়ে ১০টার দিকে মৃতের ছোট ছেলে নুরুল হুদা নবাব (৩৫) কবরস্থানে গিয়ে কবরের উত্তরাংশ উন্মুক্ত দেখতে পায়।

পরে তিনি নিশ্চিত হন, তার মায়ের লাশ কবরস্থান থেকে চুরি হয়ে গেছে এবং পরিবারের সদস্যদের বিষয়টি জানায়। একপর্যায়ে পরিবারের সদস্যরা আশপাশে অনুসন্ধান করে লাশ না পেয়ে তা উদ্ধারের জন্য জরুরি সেবা ৯৯৯ এ কল করা হয়।

সংবাদ পেয়ে ওসি দ্রুত ঘটনাস্থলে গিয়ে কবর উন্মুক্ত দেখতে পান। পরে অফিসার ফোর্সসহ অনুসন্ধানের একপর্যায়ে কবরস্থানের অদূরে আবু হোসেনের জমিতে অর্ধনিমজ্জিত অবস্থায় লাশ দেখতে পায়। রাত দেড়টার দিকে লাশ উদ্ধার করা হয়। নারী পুলিশের সহায়তায় যথানিয়মে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়। পরিবারের সদস্যরা পুনরায় লাশের জানাজা সম্পন্ন করে ফজরের নামাজের পর যথাস্থানে লাশ দাফন করেন।

ঘটনার বিষয়ে ওসি বলেন, এই ঘটনার তদন্ত চলছে, পরিবার থেকে এখনো মামলা করেনি। লাশ চুরির ঘটনায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজারহাটে দাফনের পরই কবর থেকে লাশ চুরি

আপডেট সময় : ০৮:২৩:০০ অপরাহ্ন, রবিবার, ২ জুন ২০২৪