রাজারহাটে এনসিপির পথসভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৪:৩৪:১৫ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫ ১২১ বার পড়া হয়েছে
রাজারহাটে এনসিপির পথসভা অনুষ্ঠিত
কুড়িগ্রাম জেলার রাজারহাটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পথসভা অনুষ্ঠিত হয়েছে। এনসিপি পথসভাকে কেন্দ্র করে সকাল থেকে ছাত্র জনতার ঢল নামে রাজারহাটে।
দেশ ব্যাপি তাদের কর্মসূচির অংশ হিসেবে বুধবার (২ জুলাই) দুপুরে কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলা সদরের সোনালী ব্যাংক চত্তরে এই পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম।
রাজারহাটে এনসিপির পথসভা অনুষ্ঠিত।
এ সময় উপস্থিত ছিলেন দলটির মূখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মূখ্য সংগঠক (দক্ষিনাঞ্চল) হাসনাত আবদুল্লাহ,সিনিয়র যুগ্ম আহবায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সচিব ডা.তাসনিম জারা, মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটওয়ারী এবং যুগ্ম আহবায়ক ড. আতিক মুজাহিদ প্রমূখ।
পড়ুন>> কাউনিয়ার বালাপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত
নাহিদ ইসলাম বলেন, নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে। তিনি বলেন ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন আমাদের মনে করিয়ে দেয় ক্ষমতা কারো চিরস্থায়ী নয়, যারা সন্ত্রাস দুর্নীতির পক্ষ নেবে তাদের বিরুদ্ধে আবারো গণঅভ্যুত্থান হবে। নতুন দেশ গড়ার সংগ্রামে এনসিপি রাজারহাট বাসীকে সাথে চাই।
রাজারহাটের পথসভা শেষে কুড়িগ্রামের উদ্দেশ্যে যাত্রা করেন এনসিপির নেতারা।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























