রাজধানীতে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৪৯৯
- আপডেট সময় : ১১:৫০:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ২৭ বার পড়া হয়েছে
রাজধানীতে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৪৯৯
রাজধানীতে গত ২৪ ঘণ্টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে মোট ৪৯৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই সময়ে ২৬টি মামলা দায়ের করা হয়েছে বলে সোমবার পুলিশের মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
অভিযান পরিচালনার সময় বিভিন্ন বিভাগ থেকে গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগে ২৭, লালবাগ বিভাগে ৩৬, ওয়ারী বিভাগে ৭৯, মতিঝিল বিভাগে ৮৩, তেজগাঁও বিভাগে ১০১, মিরপুর বিভাগে ৯৬, গুলশান বিভাগে ৩৬, উত্তরা বিভাগে ৩৭, গোয়েন্দা বিভাগে ৩ ও সিটিটিসি বিভাগে ১ জন রয়েছেন।
পড়ুন>>গাজা শান্তি পরিকল্পনায় প্রধান বাধা নেতানিয়াহু: কাতার
পুলিশ জানায়, অভিযানের সময় ১২৫ পিস ইয়াবা, ১০৪ গ্রাম হেরোইন, ৩৫ লাখ টাকার বাংলাদেশি জাল নোট, মাদক বিক্রির নগদ ৪৭ হাজার টাকা, একটি ডিজিটাল স্কেল, তিনটি ছোরা, ১১টি মোবাইল ফোন, চারটি সিমকার্ড, একটি মোটরসাইকেল ও পরিত্যক্ত পাঁচ রাউন্ড গুলির খোসা জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























