রাঙ্গাবালীতে ভেসে এসেছে টর্পোডো সদৃশ্য বস্তু : এলাকাবাসির কৌতূলের সৃষ্টি
- আপডেট সময় : ০৫:৩১:৩০ অপরাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪ ২৮৩ বার পড়া হয়েছে
রাঙ্গাবালীতে ভেসে এসেছে টর্পোডো সদৃশ্য বস্তু : এলাকাবাসির কৌতূলের সৃষ্টি
পটুয়াখালীর রাঙ্গাবালীতে ভেসে এসেছে একটি টর্পোডো সদৃশ্য বস্তু। এটির দৈর্ঘ্য প্রায় ২৭ ফুট ও প্রস্থ ৩ ফুট। এই অচেনা বস্তুটি ঘিরে এলাকায় প্রচন্ড কৌতহলের সৃষ্টি হয়েছে।
রোববার (২৮ এপ্রিল) দুপুরে বঙ্গোপসাগর থেকে উপজেলার মৌডুবী ইউনিয়নের মীরকান্দা গ্রামের ভাঙ্গার খালে এ টর্পেডোটি ভেসে আসে। অচেনা এ বস্তুটি দেখে স্থানীয়দের মাঝে কৌতূলের সৃষ্টি হয়েছে।
মৌডুবি ইউনিয়ন পরিষদের সদস্য তুহিন মাঝি জানান, নিজকাটা খালের সঙ্গে সাগরের সরাসরি সংযোগ আছে। জোয়ার-ভাটার পানি ওঠা-নামা করে। আজ জোয়ারের পানির সঙ্গে এটি ভেসে আসে। খবর পেয়ে এটি দেখার জন্য খালের উভয় তীরে শতাধিক নারী-পুরুষ ভিড় করেন।
রাঙ্গাবালী থানার ওসি হেলাল উদ্দিন জানান, বঙ্গোপসাগর থেকে রাবনাবাদ চ্যানেল হয়ে এই টর্পেডোটি ভাঙ্গার খালে প্রবেশ করতে পারে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কোস্টগার্ডের সদস্যরা ছবি দেখে এটি প্রাথমিকভাবে টর্পেডো বলে জানিয়েছেন।
টর্পেডো এক ধরনের স্ব-চালিত অস্ত্র। এটি পানির নিচে বা উপরে বিস্ফোরক ওয়ারহেড বহন করে থাকে এবং লক্ষ্যবস্তুর কাছাকাছি আসলে স্বয়ংক্রিয় ভাবে বিস্ফোরিত হতে পারে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























