রাঙামাটি গাছ বোঝাই ট্রাকে অতর্কিত সন্ত্রাসীদের গুলিবর্ষণ
- আপডেট সময় : ০৫:৩৭:১০ অপরাহ্ন, বুধবার, ২৫ জানুয়ারী ২০২৩ ২৩০ বার পড়া হয়েছে
রাঙামাটি থেকে ঢাকায় যাওয়ার পথে গাছ বোঝাই ট্রাকে অতর্কিত সন্ত্রাসীদের গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
বুধবার (২৫ জানুয়ারি ) দুপুর ১২টার দিকে রাঙামাটি চট্টগ্রাম সড়কের দেপ্পাছড়ি নামক স্থানে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।পড়ুন>>৪০ বছর পর মৌলভীবাজারে আবারও কফি চাষ শুরু
স্থানীয়রা বলেন, একটি গাছ বোঝাই ট্রাকে পাহাড় থেকে অতর্কিত গুলিবর্ষণ করে। পরে অস্ত্রসহ কয়েজন সড়ক ধরে আবার পাহাড়ে চলে যায়। তথ্য সুত্র ও ছবি
রাঙমাটি ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. সিজারুল ইসলাম বলেন, দিনের বেলায় এভাবে রাঙামাটি চট্টগ্রাম সড়কে সন্ত্রাসীরা ট্রাকে গুলি করে চলে গেল। তাহলে আমাদের শ্রমিকের জীবনের নিরাপত্তা কোথায়। এভাবে চলতে থাকলে কোনো গাড়ি সড়কে চালাবো না আমরা। পডুন>>যদি সুস্থ থাকতে চান, নিয়মিত ‘বাঁশ’ খান!
রাঙামাটির কোতোয়ালি থানার ওসি আমিনুল আরিফ বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলেছি। যতটুকু জেনেছি, গাড়িটিতে মোট ২৫-৩০ গুলিবর্ষণ করে সন্ত্রাসীরা।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভয়ভীতি দেখাতে এ ঘটনা ঘটিয়েছে সন্ত্রাসীরা। বিষয়টি নিয়ে পুলিশ আরও তদন্ত করবে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
























