ঢাকা ০৯:২৭ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এইচএসসিতে দুই বিষয়ে ফেল করলেও চবিতে আবেদনের সুযোগ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে উজবেকিস্তানের প্রেসিডেন্টের বৈঠক আমন ধান কাটার ভরা মৌসুমে ঠাকুরগাঁওয়ে শিলাবৃষ্টিতে দু:চিন্তায় কৃষক কুড়িগ্রামে রাতের শিলাবৃষ্টিতে পাকতে শুরু করা আমন ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি করেছে পুলিশ সদর দপ্তর নবাগত পুলিশ সুপারের সাথে নীলফামারী জেলা সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত কাউনিয়ায় প্রত্যাশা-২ প্রকল্পের প্রবাস বন্ধু ফোরামের আলোচনা সভা প্রান্তিকদের জন্য ১০০ কোটির ডিজিটাল ঋণ তহবিল গঠন বাংলাদেশ ব্যাংকের ব্র্যাক ইউনিভার্সিটিতে প্রফেসর ফারজানা মুন্সীর বইয়ের মোড়ক উন্মোচন আবাহনী ক্লাবে হারুনুর রশীদের শেষ বিদায় সম্পন্ন

রংপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী পালিত

রংপুর থেকে হিমেল মিত্র
  • আপডেট সময় : ০৮:৩৯:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অগাস্ট ২০২৩ ৫০৮ বার পড়া হয়েছে

রংপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী পালিত

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সারা দেশের ন্যায় রংপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ আওয়ামী যুবলীগসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন বিভিন্ন কর্মসূচি পালন করেন।

এছাড়াও সরকারি ও বেসরকারিভাবে নানা কর্মসূচি পালন করা হয়েছে।

শোকাবহ ১৫ আগস্ট। জাতীয় শোক দিবস। বাঙালি জাতির শোকের দিন। সারা দেশের ন্যায় রংপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী পালিত হয়েছে। জাতির জনককে সপরিবারে নির্মম-নিষ্ঠুরভাবে হত্যার ৪৮ বছর।

জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে বাঙালি জাতি গভীর শ্রদ্ধার সাথে পালন করে এই দিনটি। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ভোর রাতে রাজধানী ঢাকায় সংঘটিত হয়েছিল ইতিহাসের এক কলঙ্কিত অধ্যায়।

এদিন স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, বাঙালির হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বাংলার রাখাল রাজা ও মহানায়ককে হত্যা করেছিল ক্ষমতালোভী নরপিশাচ কুচক্রী মহল।

এ দিবস উপলক্ষে রংপুর মেট্রোপলিটন পশুরাম থানা আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়।

বাদ জোহর নগরীর ৪নং ওয়ার্ডের জলছত্র মাদীনাতুল উলুম হাফিজিয়া ও নুরানী একামেমি মাদরাসায় অনুষ্ঠিত আলোচনা সভা, দোয়া মাহফিল ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। মেট্রোপলিটন পশুরাম থানা আওয়ামীলীগের সভাপতি ও ৪নং ওয়ার্ড কাউন্সিলর শ্রী হারাধন রায় হারা।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মেট্রোপলিটন পশুরাম থানা আওয়ামী
লীগের সহ-সভাপতি আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, সদস্য আখতারুজ্জামান আখতার, জলছত্র মাদীনাতুল উলুম হাফিজিয়া ও নুরানী একামেমি মাদরাসা কমিটির সভাপতি মোঃ ফজলুল হক, যুব নেতা দিপ চরণ, মজিবর রহমান, মমতাজ উদ্দিন, রোস্তম ও আলতাফ হোসেনসহ বিভিন্ন নেতৃবৃন্দগণ।

এ সময় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জলছত্র মাদীনাতুল উলুম হাফিজিয়া ও নুরানী একামেমি মাদরাসার মোহতামিম হাফেজ মাও. মোঃ তাওহিদুল ইসলাম।

আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে অত্র মাদ্রাসার শিক্ষার্থী ও বিভিন্ন এলাকার দরিদ্র মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।

এই দিনে বঙ্গবন্ধু ছাড়াও ১৫ আগস্ট রাতে ধানমন্ডির বাড়িতে তার সহধর্মিণী শেখ ফজিলাতুন্নেছা মুজিব, ছেলে শেখ কামাল, শেখ জামাল ও শিশুপুত্র শেখ রাসেল, পুত্রবধূ সুলতানা কামাল ও রোজী জামাল, বঙ্গবন্ধুর একমাত্র ভাই শেখ আবু নাসের, বঙ্গবন্ধুর ভাগনে বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনি, বঙ্গবন্ধুর ফোন পেয়ে তার জীবন বাঁচাতে ছুটে আসা নিরাপত্তা কর্মকর্তা কর্নেল জামিল,

এসবির কর্মকর্তা সিদ্দিকুর রহমান ও সেনা সদস্য সৈয়দ মাহবুবুল হককে হত্যা করা হয়।বঙ্গবন্ধু ও তার পরিবার এবং নিকটাত্মীয়সহ ২৬ জনকে ওই রাতে নৃশংসভাবে হত্যা করা হয়।

বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা সে সময় তৎকালীন পশ্চিম জার্মানিতে অবস্থান করায় তাঁরা প্রাণে বেঁচে যান।

জাতির ইতিহাসের শ্রেষ্ঠ পুরুষ বঙ্গবন্ধুর অমর কীর্তি এই স্বাধীন বাংলাদেশ। বঙ্গবন্ধু নিহত হওয়ার পর গোটা বিশ্বে নেমে এসেছিল শোকের ছায়া।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রংপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী পালিত

আপডেট সময় : ০৮:৩৯:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অগাস্ট ২০২৩