যমুনা সারকারখানায় আদালতের মামলায় দরপত্র অবমুক্তকরণ স্থগিতাদেশ বহাল করেছে কর্তৃপক্ষ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
যমুনা সারকারখানায় আদালতের মামলায় দরপত্র অবমুক্তকরণ স্থগিতাদেশ বহাল করেছে কর্তৃপক্ষ : দৈনিক সৃষ্টি নিউজ
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
শিরোনাম :
বিরলে সাবেক স্বামীর পেট্রোল হামলায় দুই সন্তানের জননীর মর্মান্তিক মৃত্যু: ঘাতক আটক ভূরুঙ্গামারীতে পুলিশের পৃথক পৃথক অভিযানে গাঁজা, গাঁজা গাছ উদ্ধার ও গাঁজা চাষি গ্রেপ্তার বাংলাদেশ ছাত্র ইউনিয়নের পোগলদিঘা ইউনিয়ন শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা ২ আগস্ট ২০২৬: আজ কোথায়; কার কী কর্মসূচি? আজ ২ আগস্ট: ইতিহাসের পাতায় আজকের দিনটি আজ ২ আগস্ট ২০২৬ রবিবার; আজকের রাশিফল: জেনে নিন- কেমন কাটবে আপনার আজকের দিনটি? আজ রবিবার, ২ আগস্ট ২০২৬: সারাদেশের আবহাওয়ার পূর্বাভাস আজ রবিবার ২ আগষ্ট ২০২৬: আজকের নামাজে সময়সুচী শুভ সকাল; আজ রবিবার ২ আগষ্ট ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা বিরলের বুনিয়াদপুর সিনিয়র মাদরাসা এর নবনির্মিত ৪ তলা একাডেমিক ভবনের শুভ উদ্বোধন

যমুনা সারকারখানায় আদালতের মামলায় দরপত্র অবমুক্তকরণ স্থগিতাদেশ বহাল করেছে কর্তৃপক্ষ

সরিষাবাড়ি (জামালপুর) সাইয়‍্যেদ মাহমুদ
  • প্রকাশিত : বুধবার, ৩ মে, ২০২৩
যমুনা সারকারখানায় আদালতের মামলায় দরপত্র অবমুক্তকরণ স্থগিতাদেশ বহাল করেছে কর্তৃপক্ষ

জামালপুরের সরিষাবাড়ীর তারাকান্দিতে অবস্থিত যমুনা সার কারখানায় আদালতের মামলায় দরপত্র অবমুক্তকরন স্থগিতাদেশ বহাল করেছে জেএফসিএল কর্তৃপক্ষ।

গতকাল বুধবার আদালতের মামলায় দরপত্র অবমুক্তকরন স্থগিতাদেশ পত্র পেয়ে জেএফসিএল এর মহাব্যবস্থাপক (অপারেশন) ব্যবস্থাপনা পরিচালকের পক্ষে সাইদুর রহমান স্বাক্ষরিত দরপত্র স্থগিত সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রাকাশ করেছেন। পড়ুন>>ভূরুঙ্গামারীতে বাজারে নেই প‍্যাকেটজাত চিনি: খোলা চিনির দামে অস্থিরতা

ফলে দরপত্র জমা দিতে না পায় ক্রেতারা ক্ষোভ প্রকাশ করেছেন। জেএফসিএল সুত্রে জানা গেছে,বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাষ্ট্রিজ করপোরেশন (বিসিআইসি’র) অধীন জামালপুরের সরিষাবাড়ীর তারাকান্দিতে অবস্থিত যমুনা সার কারখানার উৎপাদিত সার ২০২৩-২০২৪ ইং অর্থ বছরের জন্য জুটব্যাগ/ডব্লিউ পিপি ব্যাগে পলিব্যাগ ইনছারশন, ইউরিয়া সার বস্তাবন্তিকরণ, বস্তাবন্দি সার স্তপিকরণ।

এবং সরাসরি ট্রাক / ওয়াগনলোডিং কাজের মহাব্যাবস্থাপক অপারেশন ও ইউরিয়া এ্যান্ড ব্যাগিং ব্যাবস্থাপনা পরিচালকের পক্ষে মোস্তাফিজুর রহমান পাটওয়ারী গত ১০ এপ্রিল স্বাক্ষরিত দরপত্র আহবান করে।

ওই দরপত্র ক্রয়ের শেষ তারিখ০২-০৫-২০২৩ইং এবং দরপত্র গ্রহনের তারিখ-০৩-০৫-২৩ বুধবার ১২.০০ ঘটিকা পর্যন্ত ধার্য‍্য ছিল।

জেএফসিএলএর আহবানকৃত দরপত্রের বিরুদ্ধে মেসার্স সামন্তী এন্টারপ্রাইজ এর প্রেপাইটার সরিষাবাড়ী উপজেলার পলিশা গ্রামের নাজিম উদ্দিন বাদী হয়ে আদালতে দায়ের করেন।

দায়ের করা মামলায় আদালত দরপত্র অবমুক্তকরন স্থগিতাদেশ বাস্তবায়নের জন্য যমুনা সারকারখানার ব্যবস্থাপনা পরিচালক ও মহাব্যাবস্থাপক অপারেশন ও ইউরিয়া এ্যান্ড ব্যাগিং ব্যাবস্থাপনা পরিচালকের পক্ষে মোস্তাফিজুর রহমান পাটওয়ারী’র নিকট পৃথক স্থগিতাদেশ জারী করে জামালপুর যুগ্ম জেলা জজ ১ম আদালত যার নং-৭৩/ ২০২৩।

মামলার আরজীতে জেএফসিএল কর্তৃপক্ষ বিগত ১০/০৪/২০২৩ইং তারিখে ২০২৩-২০২৪ অর্থ বছরে যমুনা সারকারখানার উৎপাদিত সার জুট ব্যাগ/ডব্লিউ পিপি ব্যাগে পলিব্যাগ ইনছারশন, ইউরিয়া সার বস্তাবন্তিকরণ, বস্তাবন্দি সার স্তপিকরণ।

এবং সরাসরি ট্রাক / ওয়াগনলোডিং কাজের মহাব্যাবস্থাপক অপারেশন ও ইউরিয়া এ্যান্ড ব্যাগিং ব্যাবস্থাপনা পরিচালকের পক্ষে মোস্তাফিজুর রহমান পাটওয়ারী গত ১০ এপ্রিল স্বাক্ষরিত দরপত্র আহবান করেছেন। তা বিধি বর্হিভুত দাবী করে ভুক্তভোগী নাজিম উদ্দিন এ মামলাটি করেছেন।

এ ব্যাপারে যমুনা সারকারখানার ব্যবস্থাপনা পরিচালক শহীদুল্লাহ খান জানান, আদালতের অবমুক্তকরন স্থগিতাদেশ পেয়ে দরপত্র স্থগিত সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রাকাশ করা হয়েছে।

অবমুক্তিকরণের তারিখ পরবতীতে জানানো বলেও জানা তিনি।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!