ঢাকা ১১:০৬ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজার বিমানবন্দর: রানওয়ে ও টার্মিনাল প্রস্তুত শিক্ষকদের মর্যাদা ও অধিকার সুরক্ষায় ১০ দফা দাবি আদর্শ বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় ১৪২ পদে নিয়োগ, আবেদনের নিয়ম মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি পরিদর্শনে মার্কিন সিনেটর ক্রিস মারফি হাকিমপুরে ২২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই বসতভিটা হারিয়ে খোলা আকাশের নিচে বিধবা সুফিয়া গণমাধ্যম নিয়ন্ত্রণে সরকারের কোনো ইচ্ছা নেই: তথ্যমন্ত্রী রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় নিন্দা জানাল জামায়াত মালয়েশিয়ায় পাহাড়ধসে নিখোঁজ বাংলাদেশির সন্ধান মিলল আজ শুরু নোবেল মৌসুম: চিকিৎসাবিজ্ঞানে আলোচনার শীর্ষে যেসব গবেষণা

ময়মনসিংহে যৌনকর্মী ও তৃতীয় লিঙ্গের সদস্যদের নিয়ে জেলা পুলিশের বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:৪৪:০৯ অপরাহ্ন, শনিবার, ২৮ জানুয়ারী ২০২৩ ২৪৬ বার পড়া হয়েছে

যৌনকর্মী ও তৃতীয় লিঙ্গের সদস্যদের নিয়ে জেলা পুলিশের বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সামাজিক বৈষম্য দূরীকরণও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে সচেতন করতে ময়মনসিংহে যৌনকর্মী ও তৃতীয় লিঙ্গের সদস্যদের নিয়ে জেলা পুলিশের বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় ময়মনসিংহ নগরীর রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে তাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

ট্যুরিস্ট পুলিশ বাংলাদেশের অতিরিক্ত আইজিপির নেতৃত্বে পরিচালিত উত্তরণ ফাউন্ডেশনের আয়োজনে এবং ময়মনসিংহ জেলা পুলিশের ব্যবস্থাপনায় সমাবেশটি অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ রেঞ্জ পুলিশের অতিরিক্ত ডিআইজি আবিদা সুলতানা।

অনুষ্ঠানে অতিরিক্ত ডিআইজি বলেন, আজকে যাদের নিয়ে এই কর্মসূচি পালিত হচ্ছে তারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী। তারা পিছিয়ে পড়া থাকবে না। তাদেরকে একসাথে নিয়ে পথ চলতে আমরা কাজ করছি। আমরা সবাই এক। বৈষম্য দূর করতে বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি ট্যুরিস্ট পুলিশ হাবিবুর রহমান কাজ করছেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) রায়হানুল ইসলাম, চার্জ অব গড মিনিস্টার্স লালমনিরহাটের নির্বাহী পরিচালক তপন কুমার বর্মন, উত্তরণ ফাউন্ডেশনের পরিচালক ও সমন্বয়ক এস এম মাহবুব হাসান।

সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ কামাল আকন্দ। এছাড়াও বক্তব্য রাখেন মানবাধিকার জোট ময়মনসিংহের সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম চুন্নু,

সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আবুল কালাম আজাদ, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমিত রায়, সিটি করপোরেশনের কাউন্সিলর ফারুক হাসান, আব্দুল মান্নান, শীতল সরকার প্রমুখ।

পরে যৌনকর্মী ও তৃতীয় লিঙ্গের সদস্যসহ বিভিন্ন পর্যায়ের অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে ৬ শতাধিক কম্বল বিতরণ করা হয়।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ময়মনসিংহে যৌনকর্মী ও তৃতীয় লিঙ্গের সদস্যদের নিয়ে জেলা পুলিশের বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

আপডেট সময় : ১২:৪৪:০৯ অপরাহ্ন, শনিবার, ২৮ জানুয়ারী ২০২৩