মিরপুরে বিদ্যুৎস্পৃষ্টে ৪ জন নিহত ও আহত ৫
- আপডেট সময় : ০২:৩৭:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩ ৩৬২ বার পড়া হয়েছে
ঢাকার মিরপুরে বিদ্যুৎস্পৃষ্টে ৪ জন নিহত ও আহত ৫ হয়েছে।
মিরপুরে বিদ্যুতায়িত হয়ে হতাহতে ৯জনের মধ্যে একই পরিবারের তিন জনসহ চার জন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) রাতে মিরপুর মডেল থানার সিরাজিয়া ইসলামিয়া মাদ্রাসা হাজী রোড ঝিলপাড় বস্তির বিপরীত পাশে রাস্তার ওপর এ ঘটনা ঘটে।
জানা গেছে, প্রবল বৃষ্টিতে ওই এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। তখন বজ্রপাত হলে পানিতে পরে বিদ্যুৎস্পৃষ্টে পাঁচ জন গুরুতর আহত হন। আহতদের আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠালে চার জন মারা যান।
মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোহসিন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি বলেন, ‘বিদ্যুতের তার ছিঁড়ে পানিতে পড়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে ৪ জন মারা গেছেন। তাদের মধ্যে ১ জন শিশু, ১ জন নারী ও ২ জন পুরুষ।’
পুলিশ জানায়, ওই এলাকায় জমে থাকা বৃষ্টির পানিতে বিদ্যুৎ তার ছিঁড়ে পড়ে। সেখান দিয়ে যাওয়ার সময় প্রথমে একই পরিবারের ৪ জন বিদ্যুৎপৃষ্ট হয়। পরে তাদের বাঁচাতে গিয়ে আরেক যুবকও বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যান।
মৃতরা হলেন-মিজান, তার স্ত্রী মুক্তা, তাদের মেয়ে লিমা এবং এই ৩ জনকে বাঁচাতে যাওয়া যুবক অনিক। মিজান পেশায় সিএনজি অটোরিকশা চালক ছিলেন বলে জানা গেছে।
ঘটনাস্থল থেকে মিজানের ৬ মাস বয়সী শিশুকে আহত অবস্থায় উদ্ধার করে শিশু হাসপাতালে ভর্তি করেছে স্থানীয়রা। পরে সেখান থেকে শিশুটিকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে রেফার করা হয়েছে।
চার জনের মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে বলে মিরপুর থানার ডিউটি অফিসার রুহুল আমিন ডেইলি স্টারকে জানিয়েছেন।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























