মিডিয়ার মাধ্যমে রাস্তায় শিশু জন্ম দেওয়া পাগলি পারুল আক্তার ফিরে পেল পরিবারের খোঁজ
- আপডেট সময় : ১২:০৭:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫ ৯৮ বার পড়া হয়েছে
মিডিয়ার মাধ্যমে রাস্তায় শিশু জন্ম দেওয়া পাগলি পারুল আক্তার ফিরে পেল পরিবারের খোঁজ
মিডিয়ার মাধ্যমে রাস্তায় শিশু জন্ম দেওয়া পাগলি পারুল আক্তার ফিরে পেল পরিবারের খোঁজ।
খুলনার পাইকগাছায় রাস্তার জন্ম দেওয়া শিশুর মা মানসিক ভারসাম্যহীন পাগলী পারুল আক্তার সামাজিক যোগাযোগ মাধ্যম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফিরে পেল আপন ঠিকানা। শিশু জন্ম দেওয়ার ৬দিন পর হারিয়ে যাওয়ার দীর্ঘ ১৯ মাস পর তার পিতা আলমগীর হোসেন নিয়ে গেলেন।বরগুনা জেলার বেতাগী থানার উত্তর চন্দকানী গ্রামে তার বাড়ী।
গত ২৯ জুলাই খুলনার পাইকগাছার পৌরসদরের প্রধান সড়েকের পাশে একটি দোকানের সিড়ির উপর সন্তান প্রসব করেছে এক পাগলী। মা হয়েছে পাগলী বাপ হয়নি কেউ এ শিরোনামে সংবাদ প্রচার হয় দৈনিক সৃষ্টি নিউজসহ বিভিন্ন গণমাধ্যমে। ফেসবুকে দেখে সন্ধান পায় তার পরিবার। সুত্র ধরে সোমবার দুপুরে তার বাবা পাইকগাছা হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তাকে নিয়ে যায়।
পড়ুন>> রাণীশংকৈলে গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার
তার পিতা আলমগীর হোসেন জানান, মেয়ে ১২ বছর আগে অষ্টম শ্রেণীতে পড়াকালীন সময়ে মাথায় সমাস্যা হয়। ১৯ মাস আগে সে বাড়ী থেকে নিখোঁজ হয় তার নাম পারুল আক্তার। তার পাঁচ সন্তানের মধ্যে এটা তার বড় সন্তান।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস বলেন, পাইকগাছা হাসপাতাল থেকে তাকে চিকিৎসার জন্য পাবনা মানসিক হাসপাতালে পাঠানোর সুপারিশ করেন। আমাদের তত্বাবধানে তাকে তার পিতার সাথে সেখানে পাঠানো হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন বলেন, পাগলীর পরিবারটি খুবই অসহায়।সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে তাকে পাবনা মানসিক হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
নবজাতককে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। অনেকেই শিশুটিকে দত্তক নিতে আবেদন করেছেন। আইনে প্রক্রিয়ায় সু-ব্যবস্থা করা হবে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
























