মান্দায় জোর করে গাছ কর্তনের অভিযোগ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
মান্দায় জোর করে গাছ কর্তনের অভিযোগ : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সমাজ পরিবর্তনের নেতৃত্বে আলো ছড়াচ্ছেন ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা নিষেধাজ্ঞার শঙ্কায় বিপর্যস্ত ইরানের অর্থনীতি: ডলারের বিপরীতে রিয়ালের রেকর্ড দরপতন কঠোর ভাবমূর্তি ভেঙে জেন-জির মন জয়ে ইনস্টাগ্রামে মোদি: কতটা সফল বিজেপি? এনএসডিএ’র সদস্য পদে নিয়োগ পেলেন ড. এম. মুজিবুর রহমান বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টে ৮ পদে নিয়োগ: আবেদন করুন ২৩ সেপ্টেম্বরের মধ্যে কাউনিয়ায় শিক্ষক কর্মচারীদের মাঝে গাছের চারা বিতরণ মুসলিম নারীদের ইতিহাস ও অবদান সংরক্ষণে কাতারের বৈশ্বিক উদ্যোগ ‘আলফু মুসলিমাহ আখাউড়ায় পাহাড়ি ঢলে ২৫০ হেক্টর আমন ধান তলিয়ে গেছে লালমনিরহাটে স্কুলছাত্রীকে নির্যাতনের ঘটনায় ক্লিনিক পরিচালক গ্রেপ্তার সরকারের ছয় মাসের পারফরম্যান্স: ৩১ সূচকের মধ্যে ১২টিতে অগ্রগতি, ১৯টিতে অবনতি

মান্দায় জোর করে গাছ কর্তনের অভিযোগ

মান্দা (নওগাঁ ) থেকে আমজাদ হোসেন
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩
মান্দায় জোর করে গাছ কর্তনের অভিযোগ

নওগাঁর মান্দায় জোর করে গাছ কর্তনের অভিযোগ পাওয়া গেছে।

নওগাঁর মান্দায় জমিজমা সংক্রান্ত বিরধের জের ধরে জমি জবরদখল ও গাছ কর্তনের অভিযোগ পাওয়া গেছে। ঘোড়ারটে ঘটে উপজেলার ১২ নং কাশোঁপাড়া ইউপির কৈবর্ত্য পাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

এই ঘটনায় একই গ্রামের মৃত আজিম উদ্দিন দিনের ছেলে আবুল কালাম আজাদ মোকাম ২ নং আমলী ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন।

অভিযুক্তরা হলেন একই গ্রামের মোহাম্মদ আক্কাস আলীর ছেলে একতাদুর রহমান বাবু, আহসান আলীর ছেলে হাফিজুর রহমান, মৃত পরশ উল্লার ছেলে আহসান আলী, মৃত বাবুর আলীর ছেলে আমজাদ হোসেন, একতাদুর রহমানের স্ত্রী শিরিনা খাতুন, মোঃ আমজাদের স্ত্রী বেদনা বিবি, আক্কাস আলী স্ত্রী আবেদা খাতুন, হাফিজুরের স্ত্রী আয়েশা বিবি।

মামলা সূত্রে জানা যায় মান্দা থানার কৈবর্ত পাড়া মৌজার জেল নং ১১৮ হাল খতিয়ান নং ২৯ হাল দাগ ১২৯ জমির পরিমাণ দশমিক ০.০৪ ডে: বাদীর দখলীয় জমির দলিল নাম্বার ৭৩৮৬ উক্ত জমিতে বাদীর রোকনকৃত একটি বড় সাইজের এন্ট্রি কড়াই এর গাছ রয়েছে।

বিবাদীগণ উক্ত গাছটি কাউকে কিছু না জানিয়ে কেটে নিয়ে যাওয়ার চেষ্টা করে এ সময় এ সময় বাদী আবুল কালাম আজাদ বাধা দিতে গেলে উক্ত আসামিগণ মারপিট করতে থাকে এ সময় বাদির স্ত্রী বাধা দিতে গেলে তাকেও শারীরিকভাবে মারপিট ও শ্রীললতা হানি করে। তাদের ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে সন্ত্রাসীরা প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়।

এ ঘটনার বিষয়ে বিবাদী একতাদর রহমান বাবুর কাছে জানতে চাইলে তিনি বলেন। ওই গাছ আমার বড় আব্বা আহসান আলী লাগিয়েছে জমিটাও আমাদের আমরা ওই গাছ কাটতে গেছি হঠাৎ করে আজাদ এসে ওই জমি ও গাছ নিজেদের দাবি করে বাধা প্রদান করে।

তিনি আরও জানান, আজাদের ছেলে আমাকে মারার হুমকি দেয় এজন্য থানায় একটি অভিযোগ করেছি।

এ ব্যাপারে মান্দা থানার পুলিশের এসআই হাবিবুর রহমান জানান অভিযোগ পেয়ে ঘূর্ণ স্থলে গিয়ে তদন্ত করা হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!