মাদারীপুরে মদ‍্যপানে দুই বান্ধবীর মৃত্য : আরও হাসপাতালে ৪ জন : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
মাদারীপুরে মদ‍্যপানে দুই বান্ধবীর মৃত্য : আরও হাসপাতালে ৪ জন : দৈনিক সৃষ্টি নিউজ
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে গণশুনানিতে জনতার কথা শুনছে প্রশাসন: সেবার দুয়ারে নতুন আস্থার বার্তা তিন শহরে নারীদের জন্য বাস সার্ভিসে ই-টিকিটিং সেবা দেবে সহজ ব্র্যাক ইউনিভার্সিটিতে ফার্মেসি ও লাইফ সায়েন্সেস ক্যারিয়ার ফেয়ার অনুষ্ঠিত কাতারে গৃহহীন বিড়াল সংকট: কেনাকাটা নয়, দত্তক ও বন্ধ্যাকরণই সমাধান ইউরোপীয় জাহাজ জব্দের পরিকল্পনা বাস্তবায়িত হলে পাল্টা ব্যবস্থা নেবে রাশিয়া: পুতিন আখেরি চাহার সোম্বা: পালন ও তাৎপর্য নিয়ে আলেমদের মধ্যে মতভেদ আজ সন্ধ্যা থেকেই বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির আশা: জ্বালানি প্রতিমন্ত্রী প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে জামায়াত-আওয়ামী লীগের অবস্থান: সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া ভারতে আত্মগোপনে জাহাঙ্গীর কবির নানক: আনন্দবাজারকে দিলেন বিশেষ সাক্ষাৎকার হালাল অর্থনীতিতে নতুন সম্ভাবনা দেখছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

মাদারীপুরে মদ‍্যপানে দুই বান্ধবীর মৃত্য : আরও হাসপাতালে ৪ জন

মাদারীপুর প্রতিনিধি
  • প্রকাশিত : রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩
মাদারীপুরে মদ‍্যপানে দুই বান্ধবীর মৃত্য : আরও হাসপাতালে ৪

মাদারীপুরে মদ‍্যপানে দুই বান্ধবীর মৃত্য, আরও হাসপাতালে ৪ জন।

মাদারীপুর কলেজ রোড নামক এলাকায় বিষাক্ত মদ‍্যপানে দুই বান্ধবীর রহস্যজনক মৃত্যু হয়েছে। অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে আরো ৪ জনকে। হাসপাতালে ভর্তির পর তাদের গ্রেফতার দেখানো হয়েছে।

রবিবার সকালে ময়নাতদন্তের জন্য মৃতদেহ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এঘটনায় সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন।

শনিবার রাত আড়াইটার দিকে মাদারীপুর পৌরসভার কলেজ রোড এলাকায় লুৎফর রহমান মোল্লার বাসার ৪ তলায় এ ঘটনা ঘটে।

নিহত দুই জন পরস্পরের বান্ধবী। নিহতরা হলেন- মাদারীপুর পৌর শহরের উকিলপাড়া এলাকার কেএইচ শাকিল আহমেদের মেয়ে সাগরিকা আক্তার (২০)। অপরজন তার বান্ধবী ডাসার উপজেলার বালিগ্রাম এলাকার পারুল আক্তার (২৬)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাত আনুমানিক আড়াইটার দিকে হঠাৎ চিৎকার চেঁচামেচির শব্দে রুমে ছুটে যান বাসার কেয়ারটেকার হেলাল। গিয়ে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখতে পান সাগরিকা আক্তার নামে এক নারীকে।

এছাড়া অসুস্থ অবস্থায় সাগরিকার বান্ধবী পারুল (২৬), সাবিনা ইয়াসমিন (৪০), পান্না আক্তার (৪০), ডালিয়া বেগম (৪২) ও বাবু মন্ডল (৩৬) কে দ্রুত তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক পারুলকে মৃত ঘোষণা করেন। নিহত দুই জন সম্পর্কে বান্ধবী।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ার হোসেন চৌধুরী বলেন, নিহতরা নেশা জাতীয় বিষাক্ত মদ খেয়ে সকলেই অসুস্থ হয়ে পড়ে। বিষক্রিয়ায় ঘটনাস্থলেই সাগরিকা মারা যায়। পারুলের হাসপাতালে নেয়ার পর মৃত্যু ঘটে।

(১৫-১০-২৩)

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!