ঢাকা ০৯:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার ব্র্যাক ব্যাংকে অফিসার গ্রেড-২ পদে নিয়োগ, আবেদনের শেষ তারিখ ৩০ নভেম্বর ব্যাংকিং খরচে লাগাম টানল কাতার সেন্ট্রাল ব্যাংক পিরোজপুরে বৃদ্ধকে শিকল পরিয়ে অমানবিক নিরাপত্তা ঘটনায় রাজধানীর ফুলবাড়িয়ায় হবে সরকারি কর্মচারী মেডিক্যাল কলেজ আওয়ামী লীগ ফিরলে জনগণ কচুকাটা করবে: হাসনাত আব্দুল্লাহ টঙ্গীতে অবরোধ হটাতে পুলিশের টিয়ার শেল, অর্ধশতাধিক কারখানায় ছুটি বিএনপি নেতাকর্মীদের বাড়িতে হামলা সহ্য করা হবে না: জাহেদ উর রহমান পল্লবীর শিশু মৃত্যুর ঘটনা মামলায় সোহেলের মৃত্যুদণ্ড বহাল রাখলেন হাইকোর্ট সরকারি চাকরিতে আওয়ামী সংশ্লিষ্টতা তদারকি হচ্ছে: জাহেদ উর রহমান

মধুপুরে গরু চুরির ৫ মাস পর গরু ফেরত দিয়েছে চোর

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:৩৮:৪৯ অপরাহ্ন, রবিবার, ১২ মার্চ ২০২৩ ২৫৫ বার পড়া হয়েছে

মধুপুরে গরু চুরির ৫ মাস পর গরু ফেরত দিয়েছে চোর

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গরু চুরির ৫ মাস পর গরু ফেরত দিয়েছে চোর।এমন অলৌকিক ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলের মধুপুর উপজেলার কুড়ালিয়া ইউনিয়নের মহন গ্রামে।

উপজেলার কুড়ালিয়া ইউনিয়নের মহন গ্রামে এ ঘটনাটি ঘটে। ওই এলাকার শাহজাহান আলীর প্রায় ৫ মাস আগে দিনের বেলায় গর্ভবতী কালো রঙের একটি গরু চুরি হয়।

রোববার (১২ মার্চ) ভোরে বাড়ির পেছনে একটি গাছে কালো রঙের ওই গাভী ও তার দুই মাস বয়সি বাছুর বাঁধা অবস্থায় পাওয়া গেছে। স্থানীয়রা মনে করছেন, চোরের মনে সুমতি আসায় বা রহস্যজনক কোনো কারণে চোর গরু ও বাছুর ফিরিয়ে দিয়ে গেছেন।

এমন অলৌকিক ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলের মধুপুর উপজেলার কুড়ালিয়া ইউনিয়নের মহন গ্রামে। গরুর মালিক ওই গ্রামের মৃত মসলিম উদ্দিনের ছেলে শাহজাহান আলী। তিনি নরসিংদী সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে চাকরি করেন।

রোববার (১২ মার্চ) ভোরে বাড়ির পেছনে একটি গাছে কালো রঙের ওই গাভী ও তার দুই মাস বয়সি বাছুর বাঁধা অবস্থায় পাওয়া গেছে। স্থানীয়রা মনে করছেন চোরের মনে সুমতি আসায় বা রহস্যজনক কোনো কারণে চোর গরু ও বাছুর ফিরিয়ে দিয়ে গেছেন।

পরিবার সূত্রে জানা যায়, প্রায় ৫ মাস আগে শুক্রবার জুমা নামাজের আগে অথবা পরে বাড়ির পাশে বেঁধে রাখা ক্রস জাতের মোটাতাজা গরুটি চুরি হয়ে যায়। চুরি হওয়ার সময় গাভীটি ৫ মাসের গর্ভবতী ছিল।

প্রায় দেড় লাখ টাকা মূল্যের ওই গরু হারিয়ে পরিবারটি বেশ বেকায়দায় ও চিন্তিত হয়ে পড়ে।
স্বজনরা মিলে বাজার ও গ্রামে গ্রামে খোঁজ করেন। অনেক দিন খোঁজ করে এবং অর্থ ব্যয় করে চেষ্টা বন্ধ করা হয়।

৫ মাস পর গরু ফিরে পাওয়ার এমন অলৌকিক ঘটনায় ওই পরিবার এবং আশপাশের লোকজন অবাক। আশে পাশের উৎসক লোকজন গাভী ও বাছুর দেখতে আসছেন।

তবে গরুটির স্বাস্থ‍্য আগের মত নেই। যত্নের অভাবে অনেকটা শুকিয়ে গেছে। গরু ফিরে পাওয়ার এ খবর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

One thought on “মধুপুরে গরু চুরির ৫ মাস পর গরু ফেরত দিয়েছে চোর”

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মধুপুরে গরু চুরির ৫ মাস পর গরু ফেরত দিয়েছে চোর

আপডেট সময় : ১১:৩৮:৪৯ অপরাহ্ন, রবিবার, ১২ মার্চ ২০২৩