ভোলায় অপহৃত কিশোরীকে চট্টগ্রামের বায়েজিদ থেকে উদ্ধার: একজনকে আটক করেছে র‍্যাব : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ভোলায় অপহৃত কিশোরীকে চট্টগ্রামের বায়েজিদ থেকে উদ্ধার: একজনকে আটক করেছে র‍্যাব : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন মন্ত্রিসভায় শপথ নিলেন ছয় মন্ত্রী ও প্রতিমন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোনাগাজীতে নিখোঁজের ১৭ ঘণ্টা পর পুকুর থেকে শিশুর উদ্ধার ইউএস ওপেনে রেকর্ড প্রাইজমানি: জয়ী খেলোয়াড়রা পাবেন ১৩ হাজার ২৫০ কোটি টাকা নেতানিয়াহু ও মোসকোভিচের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন তুরস্কের ভূরুঙ্গামারীতে ১৩ লাখ মুল‍্যের ভারতীয় ব‍্যবহৃত মোবাইল জব্দ, আটক ১ বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক পদে নিয়োগ: আবেদনের সুযোগ ও বিস্তারিত বাসর রাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশকে সব ধরনের সহায়তার আশ্বাস কাতারের প্রধানমন্ত্রীর মন্ত্রিসভায় নতুন চার সদস্য যুক্ত হওয়ার সম্ভাবনা, রাতে শপথের প্রস্তুতি

ভোলায় অপহৃত কিশোরীকে চট্টগ্রামের বায়েজিদ থেকে উদ্ধার: একজনকে আটক করেছে র‍্যাব

চট্টগ্রাম থেকে জিয়াউল ইসলাম জিয়া
  • প্রকাশিত : বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩
ভোলায় অপহৃত কিশোরীকে চট্টগ্রামের বায়েজিদ থেকে উদ্ধার একজনকে আটক করেছে র‍্যাব

ভোলায় অপহৃত কিশোরীকে চট্টগ্রামের বায়েজিদ থেকে উদ্ধার একজনকে আটক করেছে র‍্যাব।

অপহৃত কিশোরীকে চট্টগ্রামের বায়েজিদ থেকে উদ্ধার  ও ০১ জন অপহরণকারীকে গ্রেফতার করেছে র‌্যাব-৭ চট্টগ্রাম।

 

অপহৃত ভিকটিম ১৭ বছর বয়সের কিশোরী এবং ভোলা’র একটি কলেজে অধ্যায়নরত। ভিকটিম কলেজে আসা-যাওয়ার পথে মোঃ রিয়াজ নামক এক যুবক তাকে প্রায় সময়ই প্রেমের প্রস্তাবসহ বিবাহের প্রলোভন দিয়ে উত্যক্ত করত।

ভিকটিম বিষয়টি তার মা-বাবাকে জানালে ভিকটিমের বাবা বিষয়টি মোঃ রিয়াজ এর বাবা-মা ও তার নিকটাত্মীয়দের অবগত করেন। কিন্তু এতে মোঃ রিয়াজ এর পরিবার আসামী রিয়াজকে কোন শাসন না করে জানায় এই বয়সে ছেলে মেয়ের মধ্যে একটু প্রেম ভালবাসা হয়ে থাকে।

পরিবারে সায় পেয়ে মোঃ রিয়াজ ভিকটিকে আরো বেশি উত্যক্ত করতে থাকে। তাই ভিকটিমের নিরাপত্তার কথা বিবেচনা করে ভিকটিমের পরিবার ভিকটিমকে তার খালা’র বাড়িতে পাঠিয়ে দেয়। এতে মোঃ রিয়াজ ক্ষিপ্ত হয়ে ভিকটিম এর বাবাকে হুমকি দেয় যে, সে যেকোন সময় তার মেয়েকে অপহরণ করে নিয়ে যাবে।

পরবর্তীতে গত ১১ আগস্ট ২০২৩ ইং তারিখ সকাল আনুমানিক ০৮৩০ ঘটিকায় ভিকটিম কলেজে যাওয়ার উদ্দেশ্য খালার বাড়ি থেকে বের হলে পথিমধ্যে পূর্ব পরিকল্পিতভাবে আসামী মোঃ রিয়াজ এবং অজ্ঞাতনামা সহযোগীদের সহায়তায় ভিকটিমকে বিয়ের প্রলোভন দেখিয়ে অপহরণ করে একটি সিএনজি যোগে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।

উক্ত ঘটনায় অপহৃত ভিকটিমের বাবা বাদী হয়ে গত ২৮ আগস্ট ২০২৩ইং তারিখ ভোলা সদর মডেল থানায় মোঃ রিয়াজকে মূল আসামী করে ০৩ জন নামীয় এবং অজ্ঞাতনামা ২/৩ জনকে আসামী করে একটি অপহরণ মামলা দায়ের করেন। যার নং- ৬৬৪৯২ তারিখ ২৮ আগস্ট ২০২৩ইং, ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ ( সংশোধিত/০৩) এবং অধিকতর সংশোধিত/২০২০ এর ৭/৩০।

মামলা রুজু হওয়ার পর ভোলা সদর মডেল থানা পুলিশ জানতে পারে অপহরণকারী ভিকটিমকে নিয়ে চট্টগ্রামে অবস্থান করছে।

ভিকটিমের বাবা তার মেয়েকে দ্রুত উদ্ধার এবং অপহরণকারীদের গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-৭, চট্টগ্রাম বরাবর একটি অভিযোগ দায়ের করেন।

র‌্যাব-৭, চট্টগ্রাম বিষয়টি মানবিকতার সাথে গ্রহণ করতঃ অপহৃত ভিকটিমকে উদ্ধার করেন। অপহরণকারীদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারী ও ছায়াতদন্ত অব্যহত রাখে।

নজরদারী’র একপর্যায়ে র‌্যাব-৭, চট্টগ্রাম জানতে পারে অপহরণকারী ও ভিকটিমকে নিয়ে চট্টগ্রাম মহানগরীর বায়েজীদ বোস্তামী থানাধীন শেরশাহ কলোনীতে অবস্থান করছে।

উক্ত তথ্যের ভিত্তিতে গত ১২ সেপ্টেম্বর ২০২৩ইং তারিখ র‌্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে অপহরণকারী আসামী মোঃ রিয়াজ (২৬), পিতা- মোঃ লোকমান, সাং-মধ্য জয়নগর, থানা-দৌলতখান, জেলা-ভোলা’কে গ্রেফতার এবং অপহৃত ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয়।

পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে স্বীকার করে সে বিভিন্ন প্রলোভন এবং অসৎ উদ্দেশ্য হাসিলের আশায় কিশোরী ভিকটিমকে অপহরণ করেছিল। গ্রেপ্তারকৃত্ব আসামিকে থানায় হস্তান্তর করা হয়।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!