ভূরুঙ্গামারীতে সার্বজনীন পেনশন বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৪:০৭:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪ ৩০৩ বার পড়া হয়েছে
ভূরুঙ্গামারীতে সার্বজনীন পেনশন বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভূরুঙ্গামারীতে সার্বজনীন পেনশন ব্যবস্থাপনা আইন-২০২৩ সুষ্ঠভাবে বাস্তবায়ন সংক্রান্ত মতবিনিময় ও উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মার্চ) ভূরুঙ্গামারী উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় ও উদ্বুদ্ধকরণ সভায় উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী খোকন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহানারা বেগম মীরা, কুড়িগ্রাম জেলা পরিষদ সদস্য জহির ব্যাপারী।
আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) তাহমিদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম, ভৃরুঙ্গামারী থানার ইন্সপেক্টর ( তদন্ত) আব্দুল্লাহ আল মামুন।
এ সময় উপজেলার সকল ইউপি চেয়ারম্যান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, জনপ্রতিনিধি, সুধীমহল এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
























