সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারীতে মাদক পুলিশের বিরোধী অভিযানে হেরোইনসহ আটক-২
নিজস্ব প্রতিনিধি
- আপডেট সময় : ০৩:০৪:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩ ২৩৭ বার পড়া হয়েছে
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদক বিরোধী বিশেষ অভিযানে হেরোইনসহ ২ মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার সকালে আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে কুড়িগ্রাম কোর্টে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানাযায়, বুধবার (২৪ মে) বিকেলে গোপন সংসাদের ভীত্তিতে উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের বড় খাটামারী গ্রামে অভিযান চালিয়ে সদর ইউনিয়নের মানিককাজী (ঘাটপাড়) এলাকার নছিমুদ্দিন এর পুত্র আসাদুল হক (৫০) ও একই এলাকার ফয়েজ উদ্দিন এর পুত্র ফজলুল হক (৩২) কে আটক করে পুলিশ।
এসময় তাদের নিকট থেকে ১০ (দশ) গ্রাম মাদক হেরোইন উদ্ধার করা হয়।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, উক্ত ঘটনায় আটককৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাদেরকে কুড়িগ্রাম বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
ভূরুঙ্গামারী থানা পুলিশ কর্তৃক মাদক ও জুয়ার বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।
Facebook Comments Box
Facebook
X.com
LinkedIn
Instagram
Pinterest
More
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
সংবাদ শিরোনাম :


























