ভূরুঙ্গামারীতে ভূয়া কাজির দৌরাত্ম্যে বাড়ছে বাল্য বিবাহ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ভূরুঙ্গামারীতে ভূয়া কাজির দৌরাত্ম্যে বাড়ছে বাল্য বিবাহ : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
অস্ট্রেলিয়াকে হারানোর রহস্য ফাঁস করলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ভারতীয় এক্স অ্যাকাউন্ট থেকে ছড়ানো ভুয়া খবরে প্রভাবিত ইরান-যুক্তরাষ্ট্র পারমাণবিক আলোচনা প্রেক্ষাপট: আবু সামরা সীমান্তে মাদক পাচারের চেষ্টা ব্যর্থ করল কাতার শুল্ক বিভাগ গাজায় প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনি হত্যার উসকানিমূলক আহ্বান বেন-গভিরের জন্মদিনে দোয়া চাইলেন শিশুশিল্পী সিমরিন লুবাবা শুভ সকাল; আজ সোমবার ১৭ আগষ্ট ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা একবারে ৫ বছরের ট্রেড লাইসেন্স নবায়নের সুযোগ আসছে: ডিএসসিসি প্রশাসক জ্বালানি সংকট নিরসনে অন্তত দুই বছর সময় লাগবে: অর্থমন্ত্রী অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির অভিনন্দন ধানমন্ডিতে শ্রদ্ধা জানাতে গিয়ে আটক দুই তরুণী ৬ মাস আগের মামলায় গ্রেপ্তার

ভূরুঙ্গামারীতে ভূয়া কাজির দৌরাত্ম্যে বাড়ছে বাল্য বিবাহ

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
ভূরুঙ্গামারীতে ভূয়া কাজির দৌরাত্ম্যে বাড়ছে বাল্য বিবাহ

 

 

ভূরুঙ্গামারীতে ভূয়া কাজির দৌরাত্ম্যে বাড়ছে বাল্য বিবাহ

 

 

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ক্রমেই বেড়ে চলেছে
নিকাহ রেজিস্ট্রার (কাজী) ভূয়া কাজির দৌরাত্ম্য। ফলে বাল‍্য বিবাহ বাড়ছে। মোটা অংকের টাকার বিনিময়ে অবৈধভাবে বিয়ে রেজিস্ট্রি করে বিপদে ফেলছেন গ্রামের সহজ সরল সাধারণ মানুষকে। বাল‍্য বিয়ে পড়িয়ে বর ও কনে পক্ষকে ভুয়া কাজীদের মোটা অংকের ফি দিতে হচ্ছে।

 

 

খোঁজ নিয়ে জানাযায়, উপজেলার ১০টি ইউনিয়নে নিবন্ধিত নিকাহ রেজিস্ট্রার থাকলেও এর বাইরে বিভিন্ন জায়গা থেকে নিকাহ রেজিষ্টার ভলিউম সংগ্রহ করে প্রায় ১৮ থেকে ২০ জন ব‍্যক্তি নিজেদের কাজী দাবি করে নিকাহ রেজিস্ট্রার করে যাচ্ছে। এসব ভুয়া কাজী বিভিন্ন বিবাহ অনুষ্ঠানে গিয়ে কাবিন রেজিস্ট্রির নামে মোটা অংকের অর্থ হাতিয়ে নিচ্ছে।

পড়ুন>>দুই টাকা নিয়ে তর্কাতর্কি: যাত্রীকে ছুরিকাঘাত

 

এসব ভূয়া কাজিদের লাইসেন্স না থাকায়, নিজের ইচ্ছেমত অবৈধ কর্মকাণ্ড করে যাচ্ছেন। তাদের কোন জবাবদিহি করতে হয় না। তাই তারা আইন কানুনের কোন তোয়াক্কাও করে না। ফলে আইনগত জটিলতায় পড়ছেন অনেক নবদম্পতিরা।

 

বিভিন্ন সূত্রে জানা গেছে, এই ভূয়া কাজিরা সাধারণত জাল নথি ব্যবহার করে বিয়ে পড়ানোর অনুমতি দাবি করেন। তাঁরা সাধারণ মানুষের অজ্ঞতাকে কাজে লাগিয়ে অবৈধ বিয়ে, অবৈদ তালাকনামা ও বিয়ের ভূয়া নকল সনদ তৈরি করে বিপদে ফেলছেন সাধারণ মানুষকে।

 

 

 

এব্যাপারে অনুমোদিত কাজি তছলিম উদ্দিন, ওসমান আলী ও আলা উদ্দিন জানান, এসব ভূঁয়া কাজিদের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা স্যার অবগত আছেন। মাসিক আইন শৃঙ্খলা মিটিং এ আলোচনাও হয়েছে। কিন্তু কোন ভাবেই কমছে না তাদের দৌরাত্ম্য।

 

 

এব্যাপারে কাজি সমিতির কুড়িগ্রাম জেলা সভাপতি নুরুজ্জামান জানান, এসব ভূয়া কাজিনের নামের তালিকা আপনারা পত্রিকায় প্রকাশ করেন, অবশ্যই তাদের বিরুদ্ধে আমরা প্রয়োজনীয় ব্যাবস্থা নিবো।

 

 

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আল হেলাল মাহমুদ জানান, অভিযোগ পেলে উপজেলা নির্বাহী কর্মকতার সঙ্গে পরামর্শ করে তাৎক্ষণিক ব্যাবস্থা নেওয়া হবে। তবে অনুমোদিত কাজিদের তালিকা দেখে বিয়ে ও তালাক সহ অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পরামর্শ দেন তিনি।
এবিষয়ে কুড়িগ্রাম জেলা রেজিষ্টার রুহুল কুদ্দুস জানান, আমি এখানে নতুন যোগদান করেছি। খোঁজ খবর নিচ্ছি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব‍্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!