সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা প্রদান
নিজস্ব প্রতিনিধি
- আপডেট সময় : ০৫:৩৩:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩ ২৫৪ বার পড়া হয়েছে
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১৮ জুলাই) দুপরে উপজেলার তিলাই ইউনিয়ন পরিষদ হলরুমে এই ত্রাণ সহায়তা বিতরণ করা হয়েছে।
উপজেলার তিলাই ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ টি পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী ত্রাণ সহায়তা বিতরণ করা হয়েছে।
তিলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সভাপতিত্বে অনুষ্ঠিত এ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে কুড়িগ্রাম-১ (ভূরুঙ্গামারী-নাগেশ্বরী) আসনের সংসদ সদস্য জনাব মোঃ আসলাম হোসেন সওদাগর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এতে অন্যান্যদের মধ্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী খোকন, ভাইস চেয়ারম্যান জালাল উদ্দীন মন্ডল, জেলা পরিষদ সদস্য জহির উদ্দিন ব্যাপারী, উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার দেব শর্মা, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আরিফুল ইসলাম লাভলু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুর আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে চাল ১০ কেজি , আলু ১ কেজি, ডাল ১ কেজি, ওর স্যালাইন ৪ টি, পানি বিশুদ্ধকরন ট্যাবলের ১ পাতা, বদনা/জগ ১ টি, গামছা ১ টি, সেন্ডেল ১ জোড়া, মগ ১টি, পানির জেরিকেন ১ টি বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০টি পরিবারকে বিতরণ করা হয়।
এসময় ইউপি সদস্য ও গ্রাম পুলিশসহ এলাকার সূধী মহল উপস্থিত ছিলেন।
Facebook Comments Box
Facebook
X.com
LinkedIn
Instagram
Pinterest
More
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
সংবাদ শিরোনাম :

























