কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পরিত্যক্ত অবস্থায় ১৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে থানা পুলিশ।
পুলিশ অভিযান চালিয়ে রাস্তায় পরিত্যক্ত অবস্থায় দু’টি উদ্ধার করে। উদ্ধারকৃত ব্যাগ দু’টি তল্লাশি করে ১৪০ (একশ চল্লিশ) বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছ।
শনিবার (২৯ এপ্রিল) ভোরে উপজেলার সদর ইউনিয়নের ভোটহাট গামী পাকা রাস্তার পরিত্যক্ত অবস্থায় দুটি ব্যাগ থেকে এই ফেনসিডিলগুলো উদ্ধার করেছে ভূরুঙ্গামারী থানা পুলিশ।
তার ফেলে যাওয়া ব্যাগ ০২ (দুই) টি উদ্ধার করে তল্লাশী করে একটি স্কুল ব্যাগের ভিতর ৯০ বোতল ও প্লাস্টিকের বস্তায় রক্ষিত ৫০ বোতল সহ মোট ১৪০ বোতল ফেন্সেডিল উদ্ধার করে পুলিশ ।
পলাতক মাদক ব্যবসায়ি আশরাফ আলী
উপজেলার সদর ইউনিয়নের বাগভান্ডারের মানিককাজিল বয়েজ উদ্দিন মানিককাজী মৃত জাফর আলীর পূত্র।
উক্ত পলাতক মাদক ব্যবসায়ি আশরাফ আলীর বিরুদ্ধে ভুরুঙ্গামারী থানায় মামলা একটি মামলা দায়ের করা হয়েছে।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, আসামী আশরাফ আলী এলাকায় মাদক সম্রাট হিসাবে পরিচিত।
তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দেয়া হয়েছে। পলাতক আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।
তিনি আরও বলেন, মাদক ও জুয়ার বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। ভূরুঙ্গামারীতে মাদক ও জুয়া নির্মুলে সাধারণ জনগনের সহযোগীতা ও সমর্থন কামনা করেন তিনি।
Leave a Reply