সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারীতে দুধকুমার নদের ভাঙ্গন রোধে বাঁধ নির্মাণের দাবীতে মানব বন্ধন
নিজস্ব প্রতিনিধি
- আপডেট সময় : ০৭:৪০:৩২ অপরাহ্ন, রবিবার, ৩০ জুন ২০২৪ ২৮১ বার পড়া হয়েছে
ভূরুঙ্গামারীতে দুধকুমার নদের ভাঙ্গন রোধে বাঁধ নির্মাণের দাবীতে মানব বন্ধন
ভূরুঙ্গামারীতে দুধকুমার নদের ভাঙ্গন রোধে বাঁধ নির্মাণের দাবীতে মানব বন্ধন করেছে এলাকাবাসী।
রোববার দুপুরে পাটেশ্বরী ব্রীজ পারে তিন গ্রামের প্রায় একহাজার গ্রামবাসী এ মানব বন্ধনের আয়োজন করে। তারা এসময় পাটেশ্বরী ব্রিজ বন্ধ করে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে।
খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস, ওসি রুহুল আমিন ও উপজেলা ভাইস চেয়ারম্যান শাহজাহান আলী উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করেন এবং ব্রীজে চলাচল স্বাভাবিক করেন।
বিক্ষোভকারী আব্দুল কুদ্দুছ ও জাহিদুল ইসলাম জানান, বঙ্গসোনাহাট ইউনিয়নের চরবলদিয়ার পশ্চিমপার, গনাইরকুটি ও পাইকের ছড়ার কালিরহাট নামক স্থানে ইতিমধ্যে নদের ভাঙ্গনে ২০টি বাড়ি এবং ৭০/৮০ বিঘা ফসলী জমি নদী গর্ভে বিলিন হয়েগেছে। হুমকীর মুখে রয়েছে প্রায় দেড় শতাধিক বাড়িঘর। তারা অনতিবিলম্বে ভাঙ্গন রোধে বাঁধ নির্মাণের দাবী জানান।
Facebook Comments Box
Facebook
X.com
LinkedIn
Instagram
Pinterest
More
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
সংবাদ শিরোনাম :

























