ঢাকা ০৩:৫১ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এনসিসি ব্যাংকে শাখা ব্যবস্থাপক পদে নিয়োগ তাড়াশ উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ পরিচালনা পর্ষদ নির্বাচন রাণীশংকৈলে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে নির্ভুল তথ্য সংগ্রহে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন দোহা–রিয়াদ রুটে কাতার এয়ারওয়েজের একাধিক ফ্লাইট বাতিল বিরল ও পীরগঞ্জ সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ইয়াবা ও মদ উদ্ধার রাণীশংকৈলে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা, ৫৫ মণ্ডপের নিরাপত্তায় জোর মাদরাসার সাবেক উপাধ্যক্ষের পেনশন বণ্টন নিয়ে পরিবারের বিরোধ তাহিরপুরে থমকে গেছে ছাত্রী যৌন হয়রানির অভিযোগের বিচার দিল্লিতে নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভে মমতা বন্দ্যোপাধ্যায় ও স্থানীয় সরকারব্যবস্থা জনগণের কাছে ফেরাতে চায় সরকার: মঈন খান

ভূরুঙ্গামারীতে টেকসই কৃষি, পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষা কর্মশালা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০২:৩৬:১৭ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬ ২৭০১৬ বার পড়া হয়েছে

ভূরুঙ্গামারীতে টেকসই কৃষি, পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষা কর্মশালা।

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভূরুঙ্গামারীতে টেকসই কৃষি, পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষা কর্মশালা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে টেকসই কৃষি, পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় জৈব বালাইনাশক ব্যবহার শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের আয়োজনে ভূরুঙ্গামারী উপজেলা কৃষি অফিস সভা কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

ব্র্যাক রংপুর রিজিওনের আঞ্চলিক ব্যবস্থাপক (সেলস) মো. রশীদুল ইসলাম কর্মশালায় উন্নত জাতের বিভিন্ন ফসল চাষের পদ্ধতি, জৈব সার ও বলাইনাশক ব্যবহার করে কৃষির উন্নয়নে পাশাপাশি পরিবেশ ও স্বাস্থ্য সুরক্ষার ওপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন।

পড়ুন>> কাউনিয়ায় ঋণ খেলাপি সাজাপ্রাপ্ত আসামি কলেজ শিক্ষক গ্রেফতার

কৃষক জাহিদুল ইসলাম ও তমিজ উদ্দিন বলেন, এখানে এসে জানতে পারলাম অধিক পরিমাণে রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করলে জমির ক্ষতি হয়। এছাড়া এতে পরিবেশ ও আমাদের স্বাস্থ্যের ক্ষতি হয়। সেই সাথে মানুষ এসব কৃষি পণ্য গ্রহণ করলে তাদেরও স্বাস্থ্যের ক্ষতি হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল জব্বার বলেন, কৃষির উন্নয়নের পাশাপাশি পরিবেশ ও স্বাস্থ্য সুরক্ষার দিকে খেয়াল রাখতে হবে। ফসলের উৎপাদন বাড়তে নির্বিচারে রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করা যাবে না। টেকসই কৃষি, পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় জৈব বালাইনাশক ব্যবহার করতে হবে।

বিভিন্ন ইউনিয়নের অর্ধশতাধিক কৃষক এতে অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারী কৃষকদের মাঝে বিভিন্ন জাতের সবজি বীজ, জৈব বালাইনাশক ও হলুদ ফাঁদ প্রদান করা হয়।

অন্যান্যের মধ্যে ব্র্যাকের কুড়িগ্রাম টেরিটরি সেলস অফিসার মাহাবুব আলম, এসএসও বিজয় হোসাইন ও ভূরুঙ্গামারী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সম্পাদক শামসুজ্জোহা সুজন উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ভূরুঙ্গামারীতে টেকসই কৃষি, পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষা কর্মশালা

আপডেট সময় : ০২:৩৬:১৭ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬