ঢাকা ০৫:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যালিস হুয়াং কি চীনা গুপ্তচর? এনভিডিয়া সিইওকে ঘিরে বাড়ছে রহস্য তিন ধাপে নবম শিক্ষক নিয়োগ পরীক্ষার পরিকল্পনা এনটিআরসিএ’র কাতারের নতুন দুই স্থাপনায় প্রবেশ ও বহির্গমন পয়েন্টের আনুষ্ঠানিক স্বীকৃতি রাজশাহী শাহ মখদুম বিমানবন্দরে বিস্ফোরক সদৃশ বস্তু, মন্ত্রীকে সরিয়ে নিলো প্রশাসন ফটিকছড়িতে রাতে শিক্ষাপ্রতিষ্ঠানে তালা ও সড়কে বিক্ষোভ নওগাঁয় দাড়িয়ে থাকা দু’টি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা নিজের খরচ মেটাতেই দিশেহারা মধ্যবিত্ত, পরিবার নিয়ে থাকা বিলাসিতা ফতুল্লায় আগুনে ধোঁয়ায় শ্বাসনালি পুড়ে অসুস্থ, হাসপাতালে ৭৭ শিক্ষার্থী কক্সবাজারে হোটেল জোনের পাশে অগ্নিকাণ্ড: পুড়ে ছাই চার বসতবাড়ি শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে চায় সরকার: ডা. জাহেদ উর রহমান

ভূরুঙ্গামারীতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত 

রাহিজুল ইসলাম
  • আপডেট সময় : ১০:৩৮:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪ ২২৫ বার পড়া হয়েছে

ভূরুঙ্গামারীতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত 

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভূরুঙ্গামারীতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারা দেশের বিভিন্ন  বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানে চলমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার প্রতিবাদে ও সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ভূরুঙ্গামারী উপজেলা শাখা এই কর্মসূচি পালন করে।

মঙ্গলবার বিকেল ৫ টায় থানা রোড থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক ঘুরে জামতলা মোড় এসে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে তা শেষ।

বিক্ষোভকারীরা  জামতলা মোড়ে বসে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে “সারা দেশে খবর দে, কোটা প্রথার কবর দে” আমার ভাই লড়বে কেন? জবাব চাই, জবাব চাই” সহ বিভিন্ন স্লোগান দেন।

সমাবেশে বক্তারা বলেন, পরিকল্পিতভাবে সারা দেশে আন্দোলনকারী ছাত্রদের  ওপর হামলা চালানো হয়েছে। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর নারকীয় হামলা-নির্যাতনের ঘটনায় তীব্র নিন্দা জানান তারা।

বক্তারা আরো বলেন, ‘একটি যৌক্তিক দাবিতে আন্দোলনরত ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ওপর হামলা মধ্যযুগীয় বর্বরতাকে হার মানিয়েছে। আমরা এই ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। শিক্ষার্থীদের চলমান আন্দোলন মেনে কোটা প্রথার সংস্কারের দাবি জানান। এতে বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসায় অধ্যয়নরত প্রায় তিন শতাধিক শিক্ষার্থী অংশ গ্রহণ করে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ভূরুঙ্গামারীতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত 

আপডেট সময় : ১০:৩৮:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪