সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারীতে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক তৌফিক গ্রেফতার
রবিউল আলম লিটন
- আপডেট সময় : ০৩:৪৮:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫ ১৪৯ বার পড়া হয়েছে
ভূরুঙ্গামারীতে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক তৌফিক গ্রেফতার
কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক তৌফিকুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে উপজেলা সদরের ওয়াল্টন প্লাজার সামনে থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ জানায়, জুলাই আগস্ট ছাত্র জনতার উপর হামলা ঘটনায় মামলা নম্বর ০৫(২)২৫ এর এজাহার নামীয় আসামি ছিলেন উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক তৌফিকুর রহমান।
পড়ুন>>নিষিদ্ধ সংগঠন কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দামকে গ্রেফতার করেছে পুলিশ
ঘটনার পর থেকে আত্মগোপনে ছিলেন তিনি। পরে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে ওয়াল্টন প্লাজার সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে ভুরুঙ্গামারী থানা পুলিশ।
ভুরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, আসামীকে কুড়িগ্রাম কোর্টে পাঠানো হয়েছে।
Facebook Comments Box
Facebook
X.com
LinkedIn
Instagram
Pinterest
More
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
সংবাদ শিরোনাম :

























