
ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে “দুর্নীতির বিরুদ্ধে তারুণের একতা: গড়বে আগামীর শুদ্ধতা” এই প্রতিপ্রদ্যকে ধারণ করে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২৪ পালিত হয়েছে।
পড়ুন>> বেগম রোকেয়া পদক পেলেন বর্ষীয়ান চার নারী
সমবার সকালে উপজেলা প্রশাসন ও ভূরুঙ্গামারী দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে শুরুতেই জাতীয় পতাকা উত্তলন করা হয়। পরে র্যলী ও স্থানীয় জামতলা মোড়ে মানববন্ধন শেষে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস এর সভাপত্বিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠাটি সঞ্চলান করেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক হাফিজুর হরমান মন্ডল। সভায় বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকতা, ইউপি চেয়ারম্যানগণ ও স্কুল কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন