ঢাকা ১০:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্র্যাক ইউনিভার্সিটিতে প্রফেসর ফারজানা মুন্সীর বইয়ের মোড়ক উন্মোচন আবাহনী ক্লাবে হারুনুর রশীদের শেষ বিদায় সম্পন্ন গাজায় ইসরাইলি হামলায় শিশুসহ আটজন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন পেট্রোবাংলায় ৭৫৩ পদে নিয়োগ: নিয়োগ নীতিমালা ও পরীক্ষার নম্বর বণ্টন প্রকাশ নেতানিয়াহু যুগের সমাপ্তি: শপথ নিলেন ইসরায়েলের নতুন ১২০ সংসদ সদস্য গুলশানে স্লোগান দেওয়ার অভিযোগে ৩ যুবককে পুলিশে সোপর্দ নওগাঁয় ২ বাসে আগুনের ঘটনায় ছাত্রলীগের দুই নেতাসহ গ্রেপ্তার-৩ প্রথমবার ডার্ক কমেডি ওয়েব সিরিজে তাসনিয়া ফারিণ শেখ হাসিনার প্রত্যর্পণ হবে বিদ্যমান আইনি কাঠামো অনুযায়ীই: ভারত উন্নয়নকাজে ঠিকাদারের গাফিলতি ও তদারকির অভাবে ক্ষুব্ধ ডেপুটি স্পিকার

ভুরুঙ্গামারী পঞ্চম শ্রেণীর তিন শিক্ষার্থীকে কক্সবাজারে উদ্ধার 

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:৩৭:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ নভেম্বর ২০২৩ ২৫৫ বার পড়া হয়েছে

ভুরুঙ্গামারী পঞ্চম শ্রেণীর তিন শিক্ষার্থীকে কক্সবাজারে উদ্ধার 

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী পঞ্চম শ্রেণীর তিন শিক্ষার্থীকে কক্সবাজারে উদ্ধার করেছে পুলিশ।

টিভি ও মোবাইলে দেখা কক্সবাজারে সৌন্দর্য স্বচোখে দেখার শখ মেটাতে পরিবার থেকে ২৮ হাজার টাকা চুরি করে কক্সবাজার সমুদ্র সৈকতে বেড়াতে যায় ৫ম শ্রেণির তিন শিক্ষার্থী। গত ১৬ নভেম্বর তারা বাসা থেকে বের হয়।

চারদিন পর তাদেরকে কক্সবাজারের ডলফিন মোড় এলাকা থেকে উদ্ধার করে পুলিশ।

জিডি সূত্রে জানা গেছে, জেলার ভূরুঙ্গামারী উপজেলার পাইকের ছড়া ইউনিয়নের অধিবাসী ওই শিক্ষার্থীদের মধ্যে একটি ছেলে এবং দুটি মেয়ে। তারা ওই ইউনিয়নের বেলদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী। পরিবারের কাউকে কিছু না জানিয়ে তারা নিখোঁজ হয়। এর প্রেক্ষিতে নিখোঁজ ছাত্র-ছাত্রীদের পরিবারের লোকজন ভূরুঙ্গামারী থানায় তিনটি পৃথক পৃথক সাধারন ডাইরী (জিডি) করেন।

পুলিশ জানায়, নিখোঁজ স্কুল ছাত্র-ছাত্রীদের হারানোর বিষয়ে জিডির প্রেক্ষিতে ভূরুঙ্গামারী থানা পুলিশ অনুসন্ধান কার্যক্রম শুরু করে। আত্মীয়-স্বজনসহ বিভিন্ন জায়গায় অনুসন্ধান করে ব্যর্থ হয় পুলিশ। পরে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কক্সবাজার সদরের ডলফিন মোর এলাকা থেকে তাদের উদ্ধার করে ভুরুঙ্গামারী থানা পুলিশ।

পরে জিজ্ঞেসাবাদে তারা জানায়, তাদের দীর্ঘদীনের শখ কক্সবাজার সমুদ্র সৈকতে যাওয়ার। কিন্তু বয়স কম হওয়ায় তারা তিন সহপাঠি যুক্তি করে পরিবারের কাউকে না জানিয়ে প্রায় ২৮ হাজার টাকা চুরি করে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা করে।

এ ব্যাপারে ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ মো. রুহুল আমিন জানান, শিক্ষার্থীদের উদ্ধার করে থানায় নিয়ে এসে উপজেলা সমাজসেবা কর্মকর্তার উপস্থিতে নারী ও শিশু অফিসারের সহায়তায় তাদের নিজ নিজ অভিভাবকের কাছে দেয়া হয়েছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ভুরুঙ্গামারী পঞ্চম শ্রেণীর তিন শিক্ষার্থীকে কক্সবাজারে উদ্ধার 

আপডেট সময় : ১০:৩৭:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ নভেম্বর ২০২৩