ভুরুঙ্গামারীতে মাদক মহাজনের বকেয়া টাকা পরিশোধ করতে গরুচুরি: গরুচোর দুই মাদক ব্যবসায়ী জনতার হাতে আটক : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ভুরুঙ্গামারীতে মাদক মহাজনের বকেয়া টাকা পরিশোধ করতে গরুচুরি: গরুচোর দুই মাদক ব্যবসায়ী জনতার হাতে আটক : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ভূরুঙ্গামারীতে মাদক বিরোধী মানববন্ধন দৌলতপুর উপজেলা প্রশাসন ও শিল্পকলা একাডেমির আয়োজনে ৩দিন ব্যাপি নজরুল বর্ষ উৎপাদন এক বছরে দৃশ্যমান পরিবর্তন, দ্বিতীয় মেয়াদে বলদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. নুরুল ইসলাম কাউনিয়ায় কলেজছাত্রী ধর্ষণ মামলায় যুবক গ্রেফতার কাউনিয়ায় বিলের পদ্ম ফুলের সৌন্দর্যে চোখ আটকে যাচ্ছে দর্শণার্থীদের বরিশালে নাতির লাথিতে প্রাণ গেল নানির ব্রিটেনে বিশ্বনাথের ইছমাইল উদ্দিনের ব্যাচেলর ডিগ্রী অর্জন পর্তুগাল থেকে দেশে ফিরে বিমানবন্দরে অভ্যর্থনায় সিক্ত হলেন তালুকদার গিয়াস উদ্দিন ভাইরাল তাজু ভাই এবার টাইমস টুডের মফস্বল সাংবাদিক রাণীশংকৈলে ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক

ভুরুঙ্গামারীতে মাদক মহাজনের বকেয়া টাকা পরিশোধ করতে গরুচুরি: গরুচোর দুই মাদক ব্যবসায়ী জনতার হাতে আটক

সৃষ্টি ডেস্ক :
  • প্রকাশিত : সোমবার, ১৫ আগস্ট, ২০২২
ভুরুঙ্গামারীতে মাদক মহাজনের বকেয়া টাকা পরিশোধ করতে গরুচুরি: গরুচোর দুই মাদক ব্যবসায়ী জনতার হাতে আটক

ভুরুঙ্গামারীতে বকেয়া গাঁজার টাকা পরিশোধ করতে দিনদুপুরে গরু চুরি করে দুই মাদক ব্যবসায়ী জনতার হাতে আটকের পর পুলিশে সোপর্দ করল ইউপি চেয়ারম্যান।ঘটনাটি ঘটেছে উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নের বানুরকুটি বাজারপাড়ায়।

জানাগেছে সোনাহাট স্থলবন্দর হওয়ার পর এলাকায় মাদকের চাহিদা বেড়ে যাওয়ায় উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নের বানুরকুটি বাজার পাড়ার মৃত মহির উদ্দিনের পুত্র মোঃ ফারুক মিয়া(৩০)  ও মানিক উদ্দিনের পুত্র রতন মিয়া (৩৫) দীর্ঘদিন থেকে ভুরুঙ্গামারী সদর ইউনিয়নের ভোটেরহাট নামক এলাকার জনৈক আবুল কালামের মাধ্যমে ভারত থেকে গাঁজা এনে সোনাহাট স্থলবন্দর এলাকায় বিক্রি করে আসছে।

কিছুদিন পুর্বে ফারুক ও রতন  গাঁজা সরবরাহকারী  মহাজনের নিকট ৭ হাজার টাকা বাকী রাখার কারণে তাদেরকে গাঁজা সরবরাহ না করায় গত রবিবার (১৪ আগষ্ট) দুপুর দুইটার সময় একই গ্রামের আব্দুস ছাত্তারের একটি ৭০ হাজার টাকা মুল্যের শাহিওয়াল জাতের বকনা গরু সোনাহাট হাই স্কুল মাঠে বেঁধে রাখেন। তারা দুজন মিলে ওই চুরিটি করে নিয়ে যাওয়ার সময় অনেকে জিজ্ঞাসা করলে জানায়, গরুকে ডাক্তার দেখানোর জন্য নিয়ে যাচ্ছে।

গরুটি অটোরিক্সা যোগে ভুরুঙ্গামারী সদর ইউনিয়নের ভোটহাট নামক গ্রামের গাঁজা সরবরাহকারী মহাজন আবুল কালামের বাড়িতে নিয়ে যায়। সেখানে গরুটি বিক্রি করার কথা বলে।গাঁজা সরবরাহকারী মহাজন আবুল কালাম চোরাই গরুটি বিক্রি না করে কৌশলে  তার পাওনা ৭ হাজার টাকার জন্য গরুটি আটক করে। উপায় না পেয়ে চোর ফারুক ও রতন আবার সোনাহাট ফিরে যায়।

এসময় গরুর মালিক তার গরু না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজতে থাকলে প্রত্যক্ষদর্শীরা ফারুক ও রতনকে গরু নিয়ে যাওয়ার কথা বলে। গরুর মালিক আব্দুস ছাত্তার এলাকার কয়েকজনকে নিয়ে গিয়ে তাদের দুজনকে আটক করে, জিজ্ঞাসাবাদ করলে তারা গরু চুরি এবং চোরাই গরু ৭হাজার টাকার জন্য  কোথায় আটক আছে তা জানিয়ে দেয়।

পরে এলাকাবাসীর জনৈক জুয়েল মিয়া ও আনসার ভিডিপির সদস্য রমজান আলী নগদ ৭ হাজার টাকাসহ ধৃত দুই গরু চোরকে নিয়ে ভোটেরহাটের গাঁজা সরবরাহকারী মহাজন আবুল কালামের বাড়িতে গিয়ে টাকা দিয়ে গরু উদ্ধার করে সোনাহাটে আসার পর বঙ্গসোনাহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মায়নুল ইসলাম লিটনকে মোবাইলে জানায়।

চেয়ারম্যান ঘটনাটি জানার পর গ্রাম পুলিশ পাঠিয়ে আটক ২ গাঁজা ব্যবসায়ী গরুচোর ও চোরাই গরু ইউনিয়ন পরিষদের জিম্মায় নিয়ে ভুরুঙ্গামারী থানা পুলিশকে খবর দেয়। পরে ইউপি চেয়ারম্যান মায়নুল ইসলাম লিটন জানান, আটক ২ গরু চোরকে জিজ্ঞাসাবাদে গরু চুরি কারণ জানার পর আটককৃত গরুচোরদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য তাদের থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে।

 

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!