ভুরুঙ্গামারীতে ইউনিয়ন আওয়ামীলীগ নেতাসহ গ্রেফতার ৯
- আপডেট সময় : ১২:১৮:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬ ১৩০ বার পড়া হয়েছে
ভুরুঙ্গামারীতে ইউনিয়ন আওয়ামীনেতাসহ গ্রেফতার ৯
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ইউনিয়ন আওয়ামীলীগ এক নেতাসহ ৯জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৪ জানুয়ারি) গ্রেফতারকৃতদের কুড়িগ্রাম জেলা আদালতে পাঠানো হয়েছে।
গ্রেফতাররা হলেন, শিলখুড়ী ইউনিয়ন ওয়ার্ড আওয়ামীলীগের বন ও পরিবেশ সম্পাদক আব্দুর রাজ্জাক (৫৭)।
পড়ুন>>ডোমারে এমএসবি ব্রিকস ইটভাটায় অভিযান: ২ লাখ টাকা জরিমানা
মঙ্গলবার (১৩ জানুয়ারি) সোলায়মান ইসলামকে বামুনের কুঠি (আন্ধারীঝাড়) থেকে, আব্দুর রাজ্জাককে শিলখুড়ী ইউনিয়নের শালজোড় গ্রাম থেকে গ্রেফতার করে পুলিশ। অন্যান্য আসামীরা হলেন,পাইকেরছড়া ইউনিয়নের বেলদহ গ্রামের জিআর-৫৫/২৫ এর গ্রেফতারী পরোয়ানা ভূক্ত আসামি রেদোয়ান, পিতা- সৈয়দ আলী, মোছাঃ হিরা মনি(২৯), পিতা – মোঃ সৈয়দ আলী, মোছাঃ সোনা বেগম, পিতা পনির উদ্দিন, মোছাঃ রেনুকা বেগম (৪০), স্বামী -মো: বক্তার আলী এবং একই ইউনিয়নের গছিডাঙ্গা গ্রামের সি আর মামলা নং -৩২৯/২৪ এর গ্রেফতারী পরোয়ানা ভূক্ত আসামি মোছাঃ ফাতেমা বেগম, স্বামী- মমিরুল ইসলাম মনির।
এছাড়াও সদর ইউনিয়নের পশ্চিম ভোট পিটিশন ৮/২৫ এর ওয়ারেন্টভুক্ত আসামী মজিবর রহমান, পিতা- মৃত মোকছেদ আলী, কোরবান আলী ও মোঃ লাইজু।
ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, নাশকতা বিরোধী বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























