ডোমারে এমএসবি ব্রিকস ইটভাটায় অভিযান: ২ লাখ টাকা জরিমানা
- আপডেট সময় : ০৫:২৮:২০ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬ ৬১৬৫ বার পড়া হয়েছে
ডোমারে এমএসবি ব্রিকস ইটভাটায় অভিযান: ২ লাখ টাকা জরিমানা
নীলফামারীর ডোমার উপজেলার ৪নং জোড়াবাড়ী ইউনিয়নের বেতগাড়া এলাকায় একটি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে ২ লাখ টাকা জরিমানা আদায় করেছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে উপজেলার ৪নং জোড়াবাড়ী ইউনিয়নের বেতগাড়া নামক এলাকায় অবস্থিত জামিয়ার রহমানের মালিকানাধীন এমএসবি ব্রিকস নামক ইটভাটায় এ অভিযান পরিচালনা করা হয়।
পড়ুন>>উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের স্বীকৃতি পেল মটুকপুর স্কুল এ্যান্ড কলেজ
এসময় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজীর ইসলাম। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন।
পড়ুন>> কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাবেক সেনাসদস্য নিহত
এবিষয়ে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন জানান, অনুমোদন ছাড়াই কৃষি জমি থেকে মাটি সংগ্রহ করে ইটভাটা পরিচালনার অপরাধে ভাটাটির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। অভিযানের সময় ট্রাক্টরের মাধ্যমে কাঁচা ইট ধ্বংস করে দেওয়া হয় এবং ইটভাটার মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়।
তিনি আরও জানান, পরিবেশ ও কৃষি জমি রক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























