ব্র্যাক ইউনিভার্সিটিতে বিজনেস কেস কম্পিটিশন বিজ ভার্স ২০২৪ এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ব্র্যাক ইউনিভার্সিটিতে বিজনেস কেস কম্পিটিশন বিজ ভার্স ২০২৪ এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি: ইসরায়েল-আমিরাত জোটের জন্য কেন এটি বড় ধাক্কা? কাউনিয়ায় সম্প্রীতির বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আন্তঃধর্মীয় সংলাপ প্রেক্ষাপট: ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো কয়েকজন দলে আছে: মুশফিক পানি কমলেও নাগেশ্বরীর বামনডাঙা ইউনিয়নে পানিবন্দি হাজারও মানুষ টেক্সাসে ইসলামবিদ্বেষী তৎপরতা বৃদ্ধি: আতঙ্কে স্থানীয় মুসলিমরা ফিফা সভাপতি ইস্যুতে এশিয়ান ফুটবলে বিভাজন: এএফসি ও কাতার ফুটবল অ্যাসোসিয়েশনের পাল্টাপাল্টি অবস্থান চলতি মাসের শেষদিকেই প্রবাসীদের জন্য চালু হচ্ছে বিশেষ ‘প্রবাসী কার্ড ইরান যুদ্ধে বিনিয়োগের জন্য দক্ষিণ কোরিয়াকে ট্রাম্পের চাপ কৃষিপণ্য আমদানি নির্ভরতা কমাতে হবে: কৃষিমন্ত্রী ইসরাইল রাষ্ট্র হিসেবে অস্তিত্ব হারানোর ঝুঁকিতে রয়েছে: রুশ সামরিক কর্মকর্তা

ব্র্যাক ইউনিভার্সিটিতে বিজনেস কেস কম্পিটিশন বিজ ভার্স ২০২৪ এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত

ফাতিউস ফাহমিদ,ডেপুটি ম্যানেজার, অফিস অফ কমিউনিকেশন্স, ব্র্যাক ইউনিভার্সিটি
  • প্রকাশিত : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
ব্র্যাক ইউনিভার্সিটিতে বিজনেস কেস কম্পিটিশন বিজ ভার্স ২০২৪ এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত

 

ব্র্যাক ইউনিভার্সিটিতে বিজনেস কেস কম্পিটিশন বিজ ভার্স ২০২৪ এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত

ব্র্যাক ইউনিভার্সিটিতে আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যবসায়িক কেস প্রতিযোগিতা বিজ ভার্স ২০২৪ এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের এক্সিবিশন হলে আয়োজিত এই প্রতিযোগিতার আয়োজন করে ব্র্যাক ইউনিভার্সিটি বিজনেস ক্লাব।

প্রতিযোগিতাটির পৃষ্টপোষকতা করেছে ব্যাংক এশিয়া। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ের শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশ নেন।

প্রতিযোগিতায় শিক্ষার্থীরা তাদের ব্যবসায়িক দক্ষতা, সমস্যা সমাধানের সক্ষমতা এবং উদ্ভাবনী ধারণা উপস্থাপন করেন। এটি শিক্ষার্থীদের যোগাযোগ, দলগত কাজ এবং উদ্যোক্তা হিসেবে দক্ষতা বৃদ্ধির একটি অনন্য প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে।

দুইটি পর্বে প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়, যেখানে অংশগ্রহণকারীদের বিশ্লেষণী ও কৌশলগত দক্ষতা যাচাই করা হয়। চূড়ান্ত পর্বে ১০ জন প্রতিযোগী প্রত্যেকে পাঁচ মিনিটের মধ্যে ‘ক্লিনওয়েভ’ নামে একটি প্রস্তাবিত লন্ড্রি সেবার ব্যবসায়িক পরিকল্পনা উপস্থাপন করেন। এরপর দুই মিনিটের প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

গ্র্যান্ড ফিনালেতে বিচারকের দায়িত্ব পালন করেছেন ব্র্যাক ইউনিভার্সিটির অফিস অফ কমিউনিকেশন্স এর ডিরেক্টর খায়রুল বাশার, এইচএসবিসি এর সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট এবং বিজনেস ম্যানেজমেন্ট হোলসেল ব্যাংকিং এর হেড শেখ শোয়াইব মোহাম্মদ সিদ্দিক, ডেকো আইশো ভেঞ্চার ক্যাপিটালিস্ট এর হেড অফ কমিউনিকেশন্স তারিফ মোহাম্মদ খান এবং ইএলসিও ওয়্যারস অ্যান্ড কেবল লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর ও সিইও তারেক মাহমুদ মতিন।

ফলপ্রসু ব্যবসায়িক ধারণা প্রদান করে গ্র্যান্ড ফিনালেতে চ্যাম্পিয়ন হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাশনিমুল আরশাদ তাহমিদ। প্রথম রানারআপের পুরস্কার পান ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির তানজিম নূর তন্ময়, এবং দ্বিতীয় রানারআপ হন ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থী মজুর ই এলাহী তূর্জ।

ফাইনাল প্রতিযোগিতা শেষে প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন ব্র্যাক ইউনিভার্সিটির রেজিস্ট্রার ড. ডেভিড ডাউল্যান্ড এবং ব্র্যাক ইউনিভার্সিটি বিজনেস ক্লাব এর উপদেষ্টা ও ব্র্যাক বিজনেস স্কুলের অ্যাসিসটেন্ট প্রফেসর ড. শায়লা শোয়াত সিদ্দিকী। তারা প্রতিযোগীদের অভিনন্দন জানান এবং তাদের উদ্ভাবনী ধারণার প্রশংসা করেন।

ব্র্যাক ইউনিভার্সিটি, অফিস অফ কমিউনিকেশন্স ২৬.১১.২৪ তারিখের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ‍্য জানানো য়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!