বিরলে প্রায় ৩০ একর বনভূমিতে পূণরায় উদ্ধারপূর্বক বনায়ন সৃজন : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
বিরলে প্রায় ৩০ একর বনভূমিতে পূণরায় উদ্ধারপূর্বক বনায়ন সৃজন : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
প্লান্টার ফ্যাসাইটিস রোগে আক্রান্ত সাংবাদিক তপন দাস, চিকিৎসার জন্য চায় আর্থিক সাহায্য ওমানে ৬০ বছরের বেশি বয়সী প্রবাসীদের ওয়ার্ক পারমিট নবায়ন বন্ধ পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে নতুন দায়িত্ব দিয়ে বদলি দক্ষিণ আফ্রিকা সফরে বড় হারের পর বাংলাদেশ ‘এ’ দলে বড় পরিবর্তন কৃষকদের মারধর করতে এসে অস্ত্র ও ওয়াকিটকি ফেলে পালাল বিএসএফ রংপুর মহানগর পুলিশ কমিশনার পদে রদবদল: দায়িত্ব পেলেন মু. মাহবুবুর রশীদ দেশে সারের কোনো সংকট নেই, পর্যাপ্ত মজুত রয়েছে: তথ্য উপদেষ্টা সার কেলেঙ্কারির প্রকৃত ঘটনাকে আড়াল করে ডিলারের বিরুদ্ধে একতরফা তদন্ত প্রতিবেদন দাখিল ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে পুকুরের পানিতে ডুবে মাদ্রাসাছাত্রের মর্মান্তিক মৃত্যু চীনের জে-১০সিই যুদ্ধবিমান কেনার বিষয়ে আলোচনা ও দর-কষাকষি চলছে: তথ্য উপদেষ্টা

বিরলে প্রায় ৩০ একর বনভূমিতে পূণরায় উদ্ধারপূর্বক বনায়ন সৃজন

বিরল (দিনাজপুর) থেকে সাদেকুল ইসলাম সুবেল
  • প্রকাশিত : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
বিরলে প্রায় ৩০ একর বনভূমিতে পূণরায় উদ্ধারপূর্বক বনায়ন সৃজন

বিরলে প্রায় ৩০ একর বনভূমিতে পূণরায় উদ্ধারপূর্বক বনায়ন সৃজন

দিনাজপুরের বিরলে জবরদখলকারীদের নিকট হতে ধর্মপুর বনবীটের ২৮.৭৫ একর বনভূমি পূণরায় উদ্ধারপূর্বক বনায়ন সৃজন করেছে সামাজিক বনবিভাগ দিনাজপুর।

উপজেলার ধর্মপুর ইউনিয়নের ধর্মপুর বনবীটের বাঁমনগাঁও মৌজার ৫৬৪ নং দাগের বিশাল এই বনভূমিটি দীর্ঘদিন যাবৎ স্থানীয় বনদস্যুগণ জবরদখল করে আসার পর গত ২৪ জুন ২০২৪ তারিখ সোমবার বনভূমিতে ১ম বার উপকারভোগীদের সাথে নিয়ে বৃক্ষ চারা নতুন করে রোপন এর মধ্য দিয়ে বনায়ন সৃজন করা হয়।

৬ আগস্ট মঙ্গলবার গভীর রাতে জবরদখলকারীরা রোপনকৃত গাছগুলি উপড়ে ফেলে জমিটিতে চাষাবাদ শুরু করে। পরের দিন ৭ আগস্ট বুধবার স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ উপকারভোগীগণ এবং বীট অফিসার চাষাবাদ করতে বাঁধা নিষেধ করেন।

১৪ আগস্ট বুধবার পূণরায় বৃক্ষ চারা নতুন করে রোপন এর মধ্য দিয়ে বনায়ন সৃজন কার্যক্রমের শুভ উদ্বোধন করেন সামাজিক বন বিভাগ দিনাজপুরের সহকারী বনসংরক্ষক নুরুন নাহার (সাথী), সহকারী কমিশনার (ভূমি) ইসতিয়াক আহমেদ, রেঞ্জ কর্মকর্তা মোঃ মান্নান হোসেন, ধর্মপুর বনবীটের বীট অফিসার মোঃ মহসিন আলী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর ইসলাম সহ বনবিভাগের সহকর্মী ও উপকারভোগীবৃন্দ।

উল্লেখ্য, এপর্যন্ত জবরদখলকারীদের নিকট হতে ধর্মপুর বনবীটের প্রায় ১৫০ একর বনভূমি উদ্ধারপূর্বক বনানয়ন সৃজন করা হয়। বনায়নের কাজে সার্বিক সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ধর্মপুর বনবীটের বীট অফিসার মোঃ মহসিন আলী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!