সংবাদ শিরোনাম :
বিজয়পুরে অবৈধ সীসা তৈরির কারখানায় অভিযান
নিজস্ব প্রতিনিধি
- আপডেট সময় : ০৪:১৭:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মার্চ ২০২৩ ২৪৭ বার পড়া হয়েছে
কুমিল্লা পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে হুমকি অবৈধ সীসা তৈরির কারখানায় অভিযান চালানো হয়েছে।
পড়ুন>>শতভাগ বৃত্তি পাওয়ায় শিক্ষার্থীদের হেলিকপ্টারে ঘুরিয়ে অন্য রকম সংবর্ধনা
সোমবার (৬ মার্চ) দুপুরে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলাধীন দক্ষিণ বিজয়পুর ইউনিয়নের জামমুড়া এলাকায় ওই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সহকারী কমিশনার ভূমি মো: আবদুর রহমান উপস্থিত থেকে কারখানার যাবতীয় সরঞ্জাম জব্দ ও কারখানার মালিককে এক লক্ষ টাকা জরিমানা ধার্যকরে নগদে আদায় করেন।
জানা গেছে , তোফায়েল হোসেন তুহিন অবৈধ ভাবে সিসা তৈরির কারখানা স্থাপন করে। ওই কারখানায় নষ্ট ব্যাটারি পুড়িয়ে সীসা তৈরি করে আসছিলেন। সে জেলার চান্দিনা উপজেলার বেলাশ্বর গ্রামের রুহুল আমিনের পুত্র।
কুমিল্লা পরিবেশ অধিদপ্তরের পক্ষে অভিযানে রিসার্স অফিসার রুণায়েত আমিন, পরিদর্শক নূর সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
কুমিল্লা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মোসাব্বের হোসেন মোহাম্মদ রাজীব বলেন, পরিবেশ সুরক্ষায় এরূপ কার্যক্রম চলমান থাকবে।
Facebook Comments Box
Facebook
X.com
LinkedIn
Instagram
Pinterest
More
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
সংবাদ শিরোনাম :
























