ঢাকা ০৭:৫৩ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজার বিমানবন্দর: রানওয়ে ও টার্মিনাল প্রস্তুত শিক্ষকদের মর্যাদা ও অধিকার সুরক্ষায় ১০ দফা দাবি আদর্শ বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় ১৪২ পদে নিয়োগ, আবেদনের নিয়ম মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি পরিদর্শনে মার্কিন সিনেটর ক্রিস মারফি হাকিমপুরে ২২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই বসতভিটা হারিয়ে খোলা আকাশের নিচে বিধবা সুফিয়া গণমাধ্যম নিয়ন্ত্রণে সরকারের কোনো ইচ্ছা নেই: তথ্যমন্ত্রী রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় নিন্দা জানাল জামায়াত মালয়েশিয়ায় পাহাড়ধসে নিখোঁজ বাংলাদেশির সন্ধান মিলল আজ শুরু নোবেল মৌসুম: চিকিৎসাবিজ্ঞানে আলোচনার শীর্ষে যেসব গবেষণা

বিএনপির ইফতার অনুষ্ঠানে দু’পক্ষের সংঘর্ষের গুলিতে একজনের মৃত‍্যু

সৃষ্টি নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৮:৫০:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫ ১৫২ বার পড়া হয়েছে

বিএনপির ইফতার অনুষ্ঠানে দু’পক্ষের সংঘর্ষের গুলিতে একজনের মৃত‍্যু

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপির ইফতার অনুষ্ঠানে দু’পক্ষের সংঘর্ষের গুলিতে একজনের মৃত‍্যু

চট্টগ্রামের রাউজানে ইফতার মাহফিল আয়োজন নিয়ে বিএনপির দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। উপজেলার বিভিন্ন স্থানে কয়েক ঘণ্টা ধরে এই সংঘর্ষ চলে। এতে একজন মাথায় গুলিবিদ্ধ হন। আহত হন অন্তত ১৫ জন। এ ছাড়া সংঘর্ষের সময় পাঁচটি মোটরসাইকেল ও একটি অটোরিকশায় আগুন দেয়া হয়।

বুধবার (২০ মার্চ) বিকেল থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত উপজেলার নোয়াজিশপুর ইউনিয়নের অদুদ চৌধুরী ঈদগাহ মাঠ, ইউসুফ দিঘি পাড় ও গহিরা চৌমুহনী এলাকায় দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ ব্যক্তির নাম আবদুল কাইয়ুম (২৮)। তিনি চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকারের অনুসারী। এ ছাড়া সংঘর্ষে আহত হন গোলাম আকবর খন্দকারের অনুসারী মুহাম্মদ সেকান্দর (২৮), তার ব্যক্তিগত সহকারী অর্জুন কুমার নাথ (৪৭), বিএনপির কেন্দ্রীয় পরিষদের ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী মুহাম্মদ মোরশেদ আলম (৪০), মুহাম্মদ বাদশা।

এ ঘটনায় আরও ১০ জন আহত হলেও তাৎক্ষণিকভাবে সবার নাম পরিচয় জানা সম্ভব হয়নি।

পড়ুন>>কালিহাতীতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালকের মৃত‍্যু

প্রত্যক্ষদর্শী ও বিএনপির দুপক্ষের নেতা–কর্মী জানান, বুধবার বিকেলে নোয়াজিশপুর ইউনিয়নের নোয়াজিশপুর গ্রামের অদুদ চৌধুরী ঈদগাঁ মাঠে ইফতার মাহফিল আয়োজন করে গোলাম আকবরের অনুসারীরা। বিকেল পাঁচটার দিকে মাহফিল শুরু হলে মোটরসাইকেলে ২০ থেকে ২২ জন লোক এসে মাহফিলে থাকা সবাইকে চলে যেতে বলেন। সেখানে ইফতার মাহফিল হবে না বলে জানান।

এ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে দুপক্ষের লোকজন সংঘর্ষে জড়ান। একপর্যায়ে গোলাগুলি শুরু হয়। এতে একজন গুলিবিদ্ধ হন। পরে ইফতার মাহফিল পণ্ড হয়ে গেলে গোলাম আকবরের অনুসারী নেতাকর্মীরা পাশের মসজিদে গিয়ে ইফতার সারেন। সন্ধ্যার পর আবারও সংঘর্ষ শুরু হয়। নোয়াজিশপুর ইউনিয়নের ইউসুফের দিঘি এলাকায় পাঁচটি মোটরসাইকেল ও একটি অটোরিকশায় আগুন ধরিয়ে দেয়া হয়।

গোলাম আকবর খোন্দকারের অনুসারী রাউজান উপজেলা বিএনপির সভাপতি মুহাম্মদ জসিম উদ্দিন বলেন, ইফতার মাহফিল চলার সময় হঠাৎ ১০ থেকে ১২টি মোটরসাইকেলে ২০ থেকে ২২ জন লোক এসে অনুষ্ঠান বন্ধ করতে বলেন। এ নিয়ে দুপক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে যান।

জসিম উদ্দিন আরও বলেন, ইফতার আয়োজনে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর লোকজন হামলা চালিয়েছেন। তাদের পক্ষের লোকজন কাউকে মারধর বা কারও গাড়িতে আগুন দেয়নি বলে তিনি দাবি করেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিএনপির ইফতার অনুষ্ঠানে দু’পক্ষের সংঘর্ষের গুলিতে একজনের মৃত‍্যু

আপডেট সময় : ০৮:৫০:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫