কালিহাতীতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালকের মৃত‍্যু : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
কালিহাতীতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালকের মৃত‍্যু : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউনিয়ার বন্যা দুর্গত পরিবারের মাঝে চাল বিতরণ নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা নিরসনে লাল কার্ড প্রদর্শন ও কুইজ প্রতিযোগিতা পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর বসতি স্থাপনকারীদের হামলার তীব্র নিন্দা কাতারের ময়মনসিংহের ত্রিশালে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু চলতি বছরেই নতুন পে-স্কেল ঘোষণা ও বাস্তবায়নের আশ্বাস অর্থমন্ত্রীর নতুন গানে শ্রোতাদের মাঝে দিঠি আনোয়ার, পেলেন সার্টিফিকেশন বোর্ডের দায়িত্ব জলবায়ু পরিবর্তন দ্বারা সংঘটিত সংকট ও অদৃশ্য পরিণতি মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে উচ্ছ্বসিত ট্রাম্প, বললেন ‘ওয়াও ব্র্যাক ইউনিভার্সিটিতে অ্যাডউইজ ২.০-এর ফাইনাল অনুষ্ঠিত আল-কায়েদা নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর: স্বরাষ্ট্রমন্ত্রী

কালিহাতীতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালকের মৃত‍্যু

টাঙ্গাইল প্রতিনিধি
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
কালিহাতীতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালকের মৃত‍্যু

 

কালিহাতীতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালকের মৃত‍্যু

 

টাঙ্গাইলের কালিহাতীতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

বৃহস্পতিবার (২০ মার্চ) সকাল ৬টার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের উপজেলার হাতিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।  তাৎক্ষণিক নিহতের পরিচয় পাওয়া যায়নি।

 

পড়ুন>> এনায়েতপুরে ইফতার মাহফিলে বিএনপির দুগ্রুপের সংঘর্ষে আহত ছাত্রদল নেতার মৃত‍্যু

 

যমুনা সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক এসআই নাজিম উদ্দিন জানান, আজ ভোরে হাতিয়া এলাকায় উত্তরাঞ্চল থেকে ছেড়ে আসা আলুবাহী ট্রাকের সঙ্গে ঢাকা থেকে ছেড়ে আসা চালবাহী অপর একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।

 

এতে ঘটনাস্থলেই চালবাহী ট্রাকের চালক নিহত হন। এ সময় আহত হন চালক ও সহকারীসহ তিনজন। ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠায়। দুর্ঘটনার পর মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। নিহতের পরিচয় এখনও নিশ্চিত হয়নি বলেও জানান তিনি।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!