বাঘারচরে বিজিবির অভিযানে হরিণের কস্তুরী ও ভারতীয় প্রসাধনীসহ একজন আটক : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
বাঘারচরে বিজিবির অভিযানে হরিণের কস্তুরী ও ভারতীয় প্রসাধনীসহ একজন আটক : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
ডোমারে দুই প্রতিবন্ধী সন্তান‌ নিয়ে হাসিনার মানবেতর জীবন যাপন গ্রীষ্মের দাবদাহে কাতারে জনপ্রিয় হয়ে উঠছে সামুদ্রিক ভ্রমণ ও ওয়াটার স্পোর্টস শাহজালাল মাজারে দানবাক্স ও ডেগের টাকা গণনার সময় শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় চিঠি বর্ষার রূপের ছটায় সেজেছে রাঙ্গামাটির সুবলং ঝরনা, পর্যটকদের উপচে পড়া ভিড় যুক্তরাষ্ট্রে নতুন রাষ্ট্রদূত নিয়োগে হিমশিম খাচ্ছেন প্রেসিডেন্ট জেলেনস্কি সৈয়দপুরে ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত খালেদা জিয়ার ত্যাগ ও আদর্শই বিএনপির পথচলার প্রেরণা: মির্জা ফখরুল ঝিনাইদহে নিখোঁজের চার দিন পর ট্রাক হেলপারের উদ্ধার হওয়া নিয়ে তদন্ত শুরু বিএনপির স্থায়ী কমিটিতে রুহুল কবির রিজভীসহ চার নতুন সদস্য ইতালিতে কনসার্টের মঞ্চে বন্ধু আইয়ুব বাচ্চুকে স্মরণ করলেন জেমস

বাঘারচরে বিজিবির অভিযানে হরিণের কস্তুরী ও ভারতীয় প্রসাধনীসহ একজন আটক

রাজিবপুর থেকে তরিকুল ইসলাম তারা
  • প্রকাশিত : মঙ্গলবার, ৬ মে, ২০২৫
বাঘারচরে বিজিবির অভিযানে হরিণের কস্তুরী ও ভারতীয় প্রসাধনীসহ একজন আটক

 

 

বাঘারচরে বিজিবির অভিযানে হরিণের কস্তুরী ও ভারতীয় প্রসাধনীসহ একজন আটক

 

 

জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) ব্যতিক্রমধর্মী চোরাচালান বিরোধী অভিযানে হরিণের কস্তুরী ও বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনীসহ একজন চোরাচালানিকে আটক করেছে বাঘারচর বিজিবি টহল দল।

 

 

৫ মে সকাল আনুমানিক ৯ টার কিকে, জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান, পিএসসি-এর দিকনির্দেশনায় এবং নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে সীমান্ত পিলার ১০৭৪/৯ এর নিকটবর্তী দক্ষিণ মাখনেরচর নামক স্থান থেকে মোঃ আঃ মতিন (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার রমনা নতুন বেপারী পাড়া গ্রামের বাসিন্দা এবং মোঃ আবুল কাশেমের পুত্র।

 

 

অভিযানের সময় তার কাছ থেকে অবৈধভাবে আমদানি করা ৬ পিস হরিণের কস্তুরী (মোট ওজন ২৫৪ গ্রাম), ভারতীয় ৮টি প্রসাধনী সামগ্রী, ২৮টি বিভিন্ন ধরনের বিদেশি ওষুধ, একটি মোবাইল ফোন, একটি চার্জার, একটি সিম কার্ড, একটি পাওয়ার ব্যাংক এবং একটি হেডফোন জব্দ করা হয়।

 

 

উদ্ধারকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য এক কোটি পঁয়ষট্টি লক্ষ আটান্ন হাজার একশত টাকা (৳১,৬৫,৫৮,১০০)। আটককৃত ব্যক্তি এবং জব্দকৃত চোরাচালানি পণ্যসমূহ যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে দেওয়ানগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

পড়ুন>> রামনায় বিয়ের দাবিতে এক ছেলের বাড়িতে আরেক ছেলের অনশন; অতঃপর বিষপান

বিজিবি জানায়, সীমান্ত অঞ্চলে মাদক ও চোরাচালান প্রতিরোধে জিরো টলারেন্স নীতির আওতায় নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) সর্বদা সতর্ক ও অঙ্গীকারবদ্ধভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!