বাগেরহাটে প্রাইভেট টিউটরের বিরুদ্ধে ছাত্রীর মাকে ধর্ষণ চেষ্টার মামলা : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
বাগেরহাটে প্রাইভেট টিউটরের বিরুদ্ধে ছাত্রীর মাকে ধর্ষণ চেষ্টার মামলা : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
১১ আগস্ট ২০২৬ : আজকের রাশিফল ১১ আগস্ট ২০২৬: আজকের আবহাওয়ার পুর্বাভাস আজ মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬: আজকের নামাজের সময়সুচী শুভ সকাল; আজ মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা রামপালে শিশুশ্রম, বাল্যবিবাহ ও ঝরেপড়া মুক্ত উপজেলা গঠনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কাউনিয়ায় ইয়াবা ট্যাবলেট উদ্ধার, ওয়ার্ড যুবদল নেতাসহ গ্রেফতার-২ কাউনিয়ায় ১৩৫ জন পরীক্ষার্থী এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ তাড়াশে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রাহকারী ও সুপারভাইজার নিয়োগে অনিয়মের অভিযোগে বিক্ষোভ সমাবেশ দৌলতপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ রেল কর্মকর্তার সঙ্গে হাতাহাতির প্রতিবাদে চিলাহাটিতে মানববন্ধন

বাগেরহাটে প্রাইভেট টিউটরের বিরুদ্ধে ছাত্রীর মাকে ধর্ষণ চেষ্টার মামলা

সৃষ্টি ডেস্ক :
  • প্রকাশিত : মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২
বাগেরহাটে প্রাইভেট টিউটরের বিরুদ্ধে ছাত্রীর মাকে ধর্ষণ চেষ্টার মামলা

বাগেরহাট থেকে মোঃ আল ইমরানঃ বাগেরহাটের ফকিরহাটে এক নারীকে (৪০) ধর্ষণ চেষ্টার অভিযোগে মডেল থানায় একটি মামলা হয়েছে। ওই নারী বাদী হয়ে তাঁর মেয়ের প্রাইভেট টিউটরকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। পুলিশ আসামি তারক কুমার বিশ্বাসকে (৩৪) গ্রেপ্তার করেছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. রফিকুল ইসলাম মামলার সংক্ষিপ্ত বিবরণীর বরাত দিয়ে বলেন, গত ২৭ জুলাই বিকেল ৪টার দিকে তারক বিশ্বাস ওই নারীর ভাড়া বাসায় তাঁর মেয়েকে প্রাইভেট পড়াতে যান। এ সময় বাসায় আর কেউ না থাকায় নারীকে ধর্ষণের চেষ্টা করেন। এ ঘটনায় তিনি মডেল থানায় একটি মামলা করেছেন।

জানা গেছে, ওই নারী বিধবা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চাকরির সুবাদে ফকিরহাট এলাকায় একটি ভাড়া বাড়িতে স্কুলপড়ুয়া মেয়েকে নিয়ে বসবাস করেন। মাস ছয়েক ধরে তাঁর মেয়েকে প্রাইভেট পড়াচ্ছেন তারক কুমার। প্রাইভেট টিউশনি করাই তারকের পেশা।
পুলিশ অভিযুক্ত তারক কুমার বিশ্বাসকে গতকাল শনিবার দুপুর ১টার দিকে যাত্রাপুরের লাউপালা গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। তিনি গ্রামের নারায়ণ কুমার বিশ্বাসের ছেলে।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আলীমুজ্জামান এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘এক নারীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে।’
বাগেরহাটে প্রাইভেট টিউটরের বিরুদ্ধে ছাত্রীর মাকে ধর্ষণ চেষ্টার মামলা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!