বাগমারায় ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
বাগমারায় ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে মাদকসহ মাদক ব্যবসায়ী আটক নাগেশ্বরীতে ৭ যাত্রীসহ অটোরিকশা পুকুরে পড়ে ৩জন গুরুতর আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওয়ায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল করছে শিক্ষার্থীসহ হাজারো মানুষ সার লুটের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন ১০০ বস্তা সার উদ্ধার বিআরটিসি মহিলা বাসে ই-টিকিটিং চালু করল সহজ বাংলাদেশ স্কাউটসে ২৩ জন নিয়োগ: অনলাইনে আবেদনের সুযোগ ও বিস্তারিত রয়্যাল এডিনবরা মিলিটারি ট্যাটু ২০২৬-এ কাতারের পুলিশ একাডেমির নজরকাড়া অংশগ্রহণ উৎপাদন ব্যাহত হওয়ায় ছয় মাসের জন্য কারখানা বন্ধ ঘোষণা করল ফু-ওয়াং ফুড ইউক্রেনের স্পর্শকাতর অর্থনৈতিক খাতে হামলার হুঁশিয়ারি দিলেন ভ্লাদিমির পুতিন

বাগমারায় ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ

রাজশাহী থেকে মো. ইসরাফিল হোসেন
  • প্রকাশিত : রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩
বাগমারায় ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ

রাজশাহী রবাগমারায় ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।

প্রধানমন্ত্রী কার্যালয়ের ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা’ শীর্ষক কর্মসূচির আওতায় রাজশাহীর বাগমারায় ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে আদিবাসী শিক্ষার্থীদের মাঝে বাই সাইকেল বিতরণ করা হয়েছে।

রবিবার ৩০ এপ্রিল  দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষুদ্র-নৃ-গোষ্ঠী সম্প্র্রদায়ের ১০ জন শিক্ষার্থীকে একটি করে বাই সাইকেল প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার এ.এফ.এম. আবু সুফিয়ান।

এ সময় বাগমারা ক্ষুদ্র-নৃ-গোষ্ঠী উন্নয়ন ফাউন্ডেশনের পরিচালক সমরেশ কুমার সরকার উপস্থিত ছিলেন।

ক্ষুদ্র-নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের শিক্ষার্থীরা যেন লেখাপড়া থেকে ঝরে না পড়ে সে কারনে তাদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়। বাই সাইকেল পেয়ে ক্ষুদ্র-নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের শিক্ষার্থীরা অনেক উচ্ছাসিত।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!